চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে যেতে চাইলে মেসিকে ফেরাবেন স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 22, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Lionel Messi with World Cup trophy and coach Scaloni at press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জয়ের তিন মাস পর আবারও একত্রিত হয়েছে আর্জেন্টিনার শিরোপাজয়ী দল। আবারও একসঙ্গে অনুশীলনে নেমেছেন মেসি-ডি মারিয়ারা। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ উপহার দেয়া কিংবদন্তি লিওনেল মেসিকে জাতীয় দল জার্সিতে কিছুটা লম্বা সময়ের জন্য চান কোচ লিওনেল স্কালোনি, অনুশীলনের ফাঁকে ফিফার বর্ষসেরা কোচ বলেছেন এমনই।

নর্থ আমেরিকার দেশ পানামার বিপক্ষে ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের দিনে সমর্থকদের সামনে প্রদর্শন করা হবে বিশ্বকাপের সোনালি ট্রফিটিও। আকাশী-নীল জার্সিতে তিন তারকা বসিয়ে অনুশীলনে নেমে পড়েছেন মেসি-মার্টিনেজরা।

রাজধানী বুয়েন্স আয়ার্সের এএফএ স্টেডিয়ামে মঙ্গলবার শিরোপাজয়ী কোচ লিওনেল স্কালোনি অধীনে অনুশীলন করেছে পুরো দল। অনুশীলন শেষে মেসির ফিটনেস নিয়ে বেশ খুশি ৪৪ বর্ষী কোচ। স্কালোনি আশাবাদী এখনই অবসরে যাচ্ছেন না মেসি। যদি এমন কোন সিদ্ধান্ত নেনও, স্কালোনি ফিরিয়ে আনবেন ৩৫ বর্ষী মেসিকে।

‘লিও খেলা চালিয়ে যাওয়ার জন্য এখনও দারুণভাবে ফিট আছেন। জাতীয় দলের হয়ে নিয়মিত সে খেলবেন। একসঙ্গে আমরা খেলা চালিয়ে যেতে চাই। যদি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে চান, আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’

এল মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

এবছর সবমিলিয়ে ১০টি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যার মধ্যে প্রথম ম্যাচ পানামার বিপক্ষে এবং দ্বিতীয়টি ২৮ মার্চ সাউথ ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের বিপক্ষে। জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে দুটি করে ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বছর শেষ করবে স্কালোনির দল।

Tags: আর্জেন্টিনাপানামামেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

ভবিষ্যতে পানি সংকটের সতর্কতা জাতিসংঘের

Next Post

কর্মচারীকে পদত্যাগ করতে বলা জাকারবার্গের মেইল ফাঁস

Next Post
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মচারীকে পদত্যাগ করতে বলা জাকারবার্গের মেইল ফাঁস

আসামি গ্রেপ্তার, পুলিশি অভিযান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT