চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কালোনির মতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি বিশ্বকাপ ট্রফি হাতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার কোচ স্কালোনি

যুক্তরাষ্ট্র-কানাডা এবং মেক্সিকোতে ৪৮ দল নিয়ে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে লড়বে ‘জে’ গ্রুপে। আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান। আর্জেন্টিনা কোচ জানালেন, গ্রুপপর্বে কঠিন প্রতিপক্ষ পেয়েছে তারা। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান।

ড্র শেষে সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘আমাদের সব প্রতিপক্ষ কঠিন। অস্ট্রিয়া বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে, আমরা বিশ্বাস করি তারা খুব ভালো দল। আলজেরিয়াও তাদের খেলার ধরণের কারণে একটি সতর্ক থাকার মতো প্রতিপক্ষ। আর জর্ডানও, তারাবাছাইপর্বে দুর্দান্ত খেলেছে। ম্যাচের ফলাফল মাঠেই নির্ধারিত হবে।’

বিশ্বকাপে নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ। বলেছেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা চালিয়ে গেছি। আমরা চেষ্টা করেছি নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে, যারা একটু বেশি তারুণ্য ও শক্তি যোগ করতে পারে। আগামী বছরও আমরা এ চেষ্টা চালিয়ে যাব।’

ভালোভাবে বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে চান স্কালোনি, ‘আমরা জানি বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ নেই। কিন্তু আমরা চেষ্টা করব যেন ছেলেরা ভালো অবস্থায় পৌঁছতে পারে। ভালভাবে বিশ্রাম নিয়ে, চোট মুক্ত অবস্থায় থাকতে পারে।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চারে থাকায় ১ নম্বর পটে ছিল আর্জেন্টিনা। পট-২ থেকে প্রতিপক্ষ হিসেবে পায় ইউরোপিয়ান কনফেডারশনের অস্ট্রিয়াকে। পট তিন থেকে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা আলজেরিয়া এবং পট-৪ থেকে এশিয়া অঞ্চল থেকে আসা জর্ডানকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে আর্জেন্টিনা।

Tags: অস্ট্রিয়াআর্জেন্টিনাআলজেরিয়াফিফাবিশ্বকাপ-২০২৬মেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

কঠিন গ্রুপে ইংল্যান্ড: টুখেল

Next Post

ব্রাজিলকে প্রতিপক্ষ পেয়ে উচ্ছ্বসিত মরক্কো এবং স্কটল্যান্ড

Next Post
মরক্কো ও স্কটল্যান্ডের ফুটবল দল উচ্ছ্বাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলকে প্রতিপক্ষ পেয়ে উচ্ছ্বসিত মরক্কো এবং স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইন ভবনের উপরে ডাটা অ্যান্টেনা ও স্যাটেলাইট ডিশ স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরিবর্তিত থাকতে পারে আজকের তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT