চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন স্কালোনি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছে আলভারো আরবেলোয়াকে। ঘটনার তিন পার হলেও রিয়াল মাদিদ নিয়ে আলোচনা এখনও তুঙ্গে। এবার সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলেছেন মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি কোচ হিসেবে চাইছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে। 

সাম্প্রতিক তথ্য বলছে, পেরেজ খুব স্পষ্টভাবে ঠিক করে রেখেছেন পরবর্তী প্রকল্পে তিনি কাকে দায়িত্ব দিতে চান। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকেই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আদর্শ মনে করছেন পেরেজ।

ক্লাব বোর্ডের শীর্ষ মহলের দৃষ্টিতে স্কালোনি পুরোপুরি মানানসই। তাদের মতে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি শৃঙ্খলা, শান্ত নেতৃত্ব ও আবেগ-বুদ্ধিমত্তার ভারসাম্য বজায় রাখার সক্ষমতা প্রমাণ করেছেন। আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির উত্থানের গল্প, অভিজ্ঞতাকে মাদ্রিদ বড় সম্পদ হিসেবে দেখছে।

একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা শিরোপা এবং ফিনালিসিমা জয় তাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল আন্তর্জাতিক কোচদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে, এই শিরোপাগুলো এমন একটি পদ্ধতির প্রমাণ করে যা দলীয় ঐক্য বজায় রেখেই একটি ফল এনে দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই বোর্ডে নিজের পছন্দের কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির দায়িত্ব শেষ হলে তাকেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেয়া হতে পারে।

Tags: আর্জেন্টিনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

ফুটসালের উদ্বোধনীতে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ড্র বাংলাদেশের

Next Post

‘বিশ্বকাপে না খেললে বিসিবির কোন ক্ষতি হবে না’

Next Post

‘বিশ্বকাপে না খেললে বিসিবির কোন ক্ষতি হবে না’

‘ভারতের বিপক্ষে আমরা একটি ভালো ম্যাচ উপহার দিয়েছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT