চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন ছোট দল নেই, সাত গোলের পর বললেন স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 29, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ জয়ী ফুটবল খেলোয়াড়ের উল্লাস, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারে বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা। কুরাসাওকে গোলবন্যায় ডুবিয়ে দারুণ জয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। বড় জয়ের দিনে হ্যাটট্রিক করে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। উড়ন্ত জয়ের পরও কুরাসাওকে ছোট দল হিসেবে দেখছেন না আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি।

ঘরের মাঠে প্রীতি ম্যাচটিতে ৭-০ গোলের জয়ের পর ফিফার বর্ষসেরা কোচ বলেছেন, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করি। আমাদের প্রতিপক্ষ যারাই হোক এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পরে টানা ৩৬ বছর শিরোপার দেখা ছিল না। আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ঘরে তুলেছে কিংবদন্তি লিওনেল মেসির হাত ধরে। বিশ্বকাপ জয়ের আনন্দটা লম্বা সময় ধরে উপভোগ করতে চান মেসি-ডি মারিয়ারা।

ফিফার ২০২১-২২ মৌসুমের বর্ষসেরা কোচ স্কালোনি বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের উদযাপন আমরা এখনই শেষ করতে চাই না। দেশের মানুষ এখনও তা উপভোগ করছে। খেলাধুলার দিক থেকে বিবেচনা করলে, বল মাঠে গড়ালেই এখন সেই উদযাপন চলতে থাকবে।’

কাতারে বিশ্বকাপ মিশন শুরুর আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। মরুর বুকে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে সেই রেকর্ড যাত্রা আর্জেন্টিনার। সৌদির বিপক্ষে হারের পর বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে নিয়েছিলেন ৪৪ বর্ষী স্কালোনি। পরের গল্পটা সবার জানাই আছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৬তম দল কুরাসাও’র বিপক্ষে সাত গোলের বড় জয়ের পরও তাই প্রতিপক্ষকে ছোটদল হিসেবে দেখেননি স্কালোনি। বলেছেন, ‘সবসময় যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এই ম্যাচের জন্যও একইরকম প্রস্তুতি নিয়েছি। আমরা বিশ্বাস করি না যে, প্রতিপক্ষ হিসেবে কোন ছোট দল আছে। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই আমরা শিক্ষা পেয়েছি।’

Tags: আর্জেন্টিনাকুরাসাওমেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

১৭ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

সরকারি প্রতিষ্ঠানের ইফতার পার্টি বাতিল

Next Post
সরকারি প্রতিষ্ঠানের ইফতার পার্টি বাতিলের ঘোষণা দেন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি প্রতিষ্ঠানের ইফতার পার্টি বাতিল

প্রধানমন্ত্রী ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা সহজের নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেবা ডিজিটালাইজ করায় ভূমি ব্যবস্থাপনা সহজ হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT