চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসবি’র চিঠি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে একটি সতর্কতামূলক পদক্ষেপ: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 29, জুলাই 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম বলেছেন, এসবির চিঠি কোনো ধারাবাহিক গোয়েন্দা রিপোর্ট নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে একটি সতর্কতামূলক পদক্ষেপ।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসবির কাছে কোনো গোয়েন্দা তথ্য থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই অধিকতর সতর্কতার জন্য তারা বিষয়টি আগে থেকেই জানিয়েছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল দেশজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে-এমন শঙ্কা থেকেই আজ রাজধানীসহ সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে। এ সতর্কতা কার্যকর থাকবে ৮ আগস্ট পর্যন্ত। এ সময় রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণাও দেন তিনি।

নজরুল ইসলাম বলেন, নির্দিষ্ট করে বলা যায় না কোন এলাকায় হামলা হতে পারে। তবে যদি কোনো এলাকার নাম উল্লেখ থাকে, তাহলে সেই এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সবকিছুই সম্ভাবনার ভিত্তিতে, আর সেই অনুযায়ীই পুলিশ প্রস্তুতি নেয়।

ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গত এক বছর ধরে বিভিন্ন উসকানিমূলক তৎপরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো আমরা মনিটর করছি। কয়েক দফা হরতাল ডাকা হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়েনি। বরং হরতালের দিনগুলোতে যানজট বেশি ছিল।

তিনি আরও বলেন, জুলাই মাসে বিভিন্ন রাজনৈতিক দল বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। তবে বিগত সরকারের নেতাকর্মীরা মাঠে নামবেন কিনা—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।

Tags: ডিএমপিনিরাপত্তা
Previous Post

দুই পক্ষের সংঘর্ষের কারণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

Next Post

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সাগর-হিমেলের ইতিহাস

Next Post
সাগরে বাংলাদেশের পতাকা ধরে থাকা ব্যক্তি, সমুদ্রের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সাগর-হিমেলের ইতিহাস

কক্সবাজারে অবৈধ ট্রলিং ট্রলারসহ ৯ জেলে আটক, পুলিশ ও র‌্যাবের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অবৈধ ট্রলিং ট্রলারসহ ৯ জেলে আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT