চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশন ছবিতে সজল, নায়িকা প্রবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
সজল ও প্রবাসী নায়িকা অ্যাকশন ছবির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে একাধিকবার প্রমাণ করেছেন আবদুন নূর সজল। গেল বছর ‘জ্বিন’ ছবি দিয়ে নজর কাড়েন। এই অভিনেতা দীর্ঘদিন পর অ্যাকশন ধাঁচের ছবিতে যুক্ত হলেন। ওয়ালিদ আহমেদের পরিচালনায় এই ছবির নাম ‘জীবনের খেলা’। এতে সজলের বিপরীতে থাকছেন সিন্ডি রোলিং!

নতুন ছবি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এর ঘোষণা দেয়া হয়। পরিচালক জানান, এটি রোমান্টিক ও অ্যাকশন গল্পের ছবি।

নাটকের জনপ্রিয় অভিনেতা সজল বলেন, এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখবো। ‘জীবনের খেলা’ গল্প ও চরিত্র সম্পর্কে জেনে তাই মনে হয়েছে। এজন্য ছবিটি আমি করছি।

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র প্রবাসী সিন্ডি রোলিং এর আগে কিস্তিমাত, মুসাফির, সুপার হিরো ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এবার নায়িকা হলেন। তিনি বলেন, পূর্বে আমি অনেক রকম চরিত্রে অভিনয় করেছি। কখনো অ্যাকশন, কখনো আইটেম সং, কখনো বা ভিলেন। এবার আরও বড় পরিসরে কাজ করা হবে। সজল এর সাথে স্ক্রিন শেয়ার করাটা আমার জন্য খুবই আনন্দের। আশা করছি, একটি ছবি আমরা উপহার দিতে পারবো।

পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। তিনি জানান, প্রেম ও দ্রোহের গল্প নিয়ে এই ছবি। সজলকে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, সজলের ওপর ভরসা আছে। তার কিছু কিছু কাজে লুক দেখে আমার মনে হয়েছে, তাকে দিয়ে দারুণ অ্যাকশন ঘরানার ছবি করানো সম্ভব।

পরিচালক জানান, মঙ্গলবার ছবির প্রথম ধাপের কাজ শুরু হয়েছে ঢাকায়। বিরতি দিয়ে ঈদুল ফিতরের পর দ্বিতীয় ধাপের কাজ হবে চট্টগ্রামের লোকেশনে। চলতি বছর ‘জীবনের খেলা’ মুক্তি দেয়ার ইচ্ছে আছে।

Tags: অ্যাকশন সিনেমাআব্দুন নূর সজলকিস্তিমাতমুসাফিরলিড বিনোদনসজলসুপার হিরো
Previous Post

রাঁচির পিচের মতো কিছু ‘কখনও দেখেননি’ স্টোকস

Next Post

যৌন নিপীড়নের মামলায় আলভেজের জেল

Next Post
আলভেজের জেল, আদালত কক্ষে তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়নের মামলায় আলভেজের জেল

ভারতীয় ক্রিকেটার শামি আইপিএল শেষ, মাঠে হাসিমুখে ক্রিকেট বল হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শামির আইপিএল শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT