চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিয়ম-নীতি বহির্ভূত কোনো কিছুই শিল্পকলায় ঘটবে না’

নতুন মহাপরিচালক হিসেবে শিল্পকলায় যোগ দিয়ে বললেন সৈয়দ জামিল আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
শিল্পকলায় শিল্পী ও কর্মকর্তাদের মধ্যে নিয়ম-নীতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে একাডেমিতে যোগদান করেছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। এ সময় নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা।

এছাড়াও শুভেচ্ছা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় সংস্কৃতি অঙ্গনের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।

আগামী দুই বছর তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

শিল্পকলায় এক ব্যক্তিকে সম্মাননা ও ফুলের তোড়া প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চনির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে সৈয়দ জামিল আহমেদের। নাট্যাঙ্গনের গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সকল স্তরের কর্মকর্তা শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মত বিনিময় সভা করেন নতুন মহাপরিচালক।

শিল্পকলায় দর্শকদের উপস্থিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় তিনি বলেন, “একাডেমির কর্মকাণ্ডকে সকল স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সকল কাজকর্ম হবে জবাবদিহিতামূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম-নীতি বহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না।”

তিনি আরো বলেন, “সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি সমূহের সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে”।

শিল্পকলায় বড় সমাবেশের ছবি, যেখানে অনেক মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ এ সময় একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে– প্রবিধানমালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ, আবাসন সংকট ও এ সংক্রান্ত নানান বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।

Tags: একাডেমিমহাপরিচালকলিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিল আহমেদ
Previous Post

বন্যায় ২,৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ

Next Post

ডেঙ্গু: আক্রান্ত কম হলেও বেড়েছে মৃত্যুহার

Next Post
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু: আক্রান্ত কম হলেও বেড়েছে মৃত্যুহার

চীনা ফুটবল সমর্থকদের সমর্থন ও উচ্ছ্বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়া-ফিক্সিংয়ে ৪৩ জনকে আজীবন নিষেধাজ্ঞা চায়নিজ ফুটবল অ্যাসোসিয়শনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT