চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সায়ানের গানে জুলাইয়ের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 18, জুলাই 2025
in বিনোদন
A A
গায়ক সায়ান গিটার বাজিয়ে গান পরিবেশন করছেন, দর্শকরা দূরে দাঁড়িয়ে শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা পাচ্ছে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের নতুন গান ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’। যে গানে প্রতিধ্বনিত হলো মানুষের লড়াই, মাটির প্রতি ভালোবাসা, আর এক স্বৈরশক্তির পতনের গৌরবগাথা। গানটি প্রকাশ পেয়েছে ১৫ জুলাই দিবাগত রাতে সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

গানটির কথা ও সুরে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই-অগাস্টে সংঘটিত ৩৬ দিনের রক্তক্ষয়ী গণআন্দোলনের কথা, যেটি সায়ান বর্ণনা করেছেন “অসামান্য, অপরূপ ও ভয়ংকর”। সেই আন্দোলনের জয়গাথা স্মরণ করতেই তার এই সংগীতপ্রয়াস।

গানটিতে সায়ান গেয়েছেন—“আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু / জুলাইকে কেউ পারবে না নিতে একা / মাটির জন্য লড়াই করেছে মানুষ / সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা…” আরও গেয়েছেন—“জুলাই বিক্রি করি না বন্ধু / কেউ কি বলো তো নিজেকে বিক্রি করে? / আমরা সবাই এখানে জুলাই বন্ধু / জুলাই রয়েছে এ মাটির অন্তরে…”।

গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন এবং ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত। 

গানটির ভিডিওতেও উঠে এসেছে চব্বিশ সালের অগ্নিঝরা দিনগুলোর প্রতিচ্ছবি। সেই সময়টাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের লড়াইয়ের জন্য নতুন প্রত্যয়ের ডাক দিয়েছেন শিল্পী।

গানটি নিয়ে সায়ান বলেন,“এই লড়াই ছিল দীর্ঘদিনের বিচ্ছিন্ন প্রতিরোধের শেষে এক অদম্য ঐক্যবদ্ধ জনতার অভূতপূর্ব বিজয়। এই গান মানুষের বিজয়ের সেই জুলাই-এর গল্প। আমি এই গান উৎসর্গ করছি পৃথিবীর সকল আন্দোলন-সংগ্রামে যুক্ত সাহসী প্রাণদের, যারা নিপীড়নের বিরুদ্ধে বিশ্বাস রাখে মানুষের প্রতিরোধশক্তিতে, এবং যারা একদিন মানুষের বিজয়ে অটল আস্থা রাখে।”

তিনি আরও বলেন,“আমি মাটি ও মানুষের শক্তিতে বিশ্বাস করি। এই গান আমি উৎসর্গ করছি সেইসব মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে… তুমুল উদ্যমে।”

Tags: জুলাইনতুন গানলিড বিনোদনসায়ান
Previous Post

ইউরোপীয় অস্ত্রে গাজায় শিশু হত্যা, প্রশ্নের মুখে শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান

Next Post

গোপালগঞ্জের ঘটনায় সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ

Next Post
গোপালগঞ্জের ঘটনায় সেনা সদস্যের ছবি ও ফেক নিউজের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের ঘটনায় সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ

আর্জেন্টাইন সমর্থকরা ১২ বছর পর মাঠে ফিরছে, উৎসাহ ও উদ্দীপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা কাটিয়ে ১২ বছর পর মাঠে ফিরছেন আর্জেন্টাইন সমর্থকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT