চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিনবাজারে বারবার গ্যাস সংকট, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 15, আগস্ট 2025
in জনপদ, ঢাকা
A A
আনন্দনগর ইউনিয়নে মানববন্ধন ও মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার উপকণ্ঠ সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় বারবার গ্যাস সংকটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর ‌‘আমিনবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধন করা হয়।

সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে মানববন্ধনে যোগ দেন।

আলহাজ্ব কফিল উদ্দিন বলেন, সাভারে বারবার গ্যাস বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি তিতাস গ্যাসকে সমাধান করতে হবে। প্রয়োজনে তিতাসকে চিঠি দিতে হবে। সাভারের মানুষের এই দুর্দশা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সাভারকে কেরানীগঞ্জের সাথে যুক্ত করা হয়েছে। এজন্য মূলত সাভারের মানুষ অবহেলিত। সাভারকে আলাদাভাবে দেখা হলে জনগণ দুর্ভোগে পড়ত না। এ বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা সাভারে ছিলাম, সাভারেই থাকতে চাই।

বক্তারা আরও বলেন, আমিনবাজারের গ্যাস পাইপলাইনে বারবার লিকেজ হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ কী কাজ করে? একটা লাইনে বারবার কেন সমস্যা হবে? সেই অনুযায়ী সমাধানের ব্যবস্থা না রাখা এই এলাকার মানুষের প্রতি তিতাসের চরম গাফিলতির প্রমাণ। এসব কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।

এসময় তারা দ্রুত গ্যাস সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।

তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ আরিফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, গ্যাসের চাপ কম থাকায় বিভিন্ন জায়গায় সরবরাহে ব্যাঘাত ঘটছে। পুরনো পাইপলাইনে লিকেজ থাকায়ও কিছু কিছু এলাকায় গ্যাসের সমস্যা হচ্ছে। তবে পর্যাপ্ত সরবরাহ পেলে এ সমস্যা থাকবে না। দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত; গত জুলাই মাসেও সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় প্রায় ৩ সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন এলাকার লক্ষাধিক মানুষ। বিকল্প উপায়ে কেউ কেউ রান্নার ব্যবস্থা কলেও কারও ভরসা ছিল হোটেল রেস্তোঁরা। গ্যাস না থাকায় বন্ধ হয়ে যায় সিএনজি স্টেশনগুলো। এর নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য ব্যবসা-বাণিজ্যেও। এরমধ্যে কিছুদিন গ্যাস থাকলেও গত কয়েকদিন ধরে আবারও একই সমস্যার ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ। এর পরিপ্রেক্ষিতে এবার তারা মানববন্ধনে রাস্তায় নেমে আসেন।

Tags: আমিনবাজারতীব্র গ্যাস সংকটমানববন্ধন
Previous Post

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

Next Post

ভুটানের ক্লাবের হয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন আফঈদা-স্বপ্না

Next Post
আফঈদা-স্বপ্না ভুটানের ক্লাবের জন্য ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের ক্লাবের হয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন আফঈদা-স্বপ্না

শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকায় নিরাপত্তা বাহিনী ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেননি কোনো নেতাকর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT