চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ফ্যাশনে এক্সপোতে বাড়ছে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা

সৌদি আরবে ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
4:26 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
সৌদি ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫। বাংলাদেশ থেকে রপ্তানিমুখী পণ্য নিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণ করছে বাংলাদেশ। 

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা’র তত্ত্বাবধানে বাংলাদেশের ১২টি স্বনামধন্য কোম্পানি তাদের উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোশাক অ্যাকসেসরিজ পণ্যগুলো প্রদর্শন করবে। তৃতীয় সৌদি ফ্যাশন এন্ড এক্সপোতে বাংলাদেশসহ ২৬টি দেশের প্রতিনিধিরা এই মেলায় অংশগ্রহণ করছে।

সৌদি আরবের এই প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে সৌদি আরবের বিশাল মার্কেটে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য কিভাবে আরো স্থানীয় নাগরিক ও প্রবাসীদের মাঝে তুলে ধরা যায় সেই বিষয়ে গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সৌদি আরবে লোহিত সাগর তীরবর্তী জেদ্দার ওয়াও ডায়মন্ড হোটেলের কনফারেন্স হলে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল এর উদ্যোগে ‘মিট দ্যা প্রেস’ এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

সৌদি বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সম্ভাবনাকে আরও বিস্তৃত করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে জোরদার করা। মধ্যপ্রাচ্যে বাংলাদেশ এখন কেবল শ্রমনির্ভর দেশ নয়, বরং একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান ও প্রতিযোগিতামূলক মূল্য ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা।

তিনি বলেন, এই প্রদর্শনী কেবল বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে উপস্থাপন করবে না, বরং এটি হবে দেশের গর্ব ও ভাবমূর্তি তুলে ধরার অনন্য এক সুযোগ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন পোশাক খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একাধিক সুযোগ তৈরি করবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উচ্চমানসম্পন্ন পণ্যের রপ্তানি সক্ষমতা তুলে ধরবে, নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজবে এবং বাংলাদেশের পরিবেশবান্ধব ও টেকসই পোশাককে আন্তর্জাতিক অঙ্গণে উপস্থাপন করবে। তিনি সৌদি ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও আমদানিকারকগণকে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য আহ্বান জানান।

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার জেদ্দা’র ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর প্রতিদিন দুপুর ১২: ০০টা – রাত ১০:০০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী গার্মেন্টস, নীটওয়্যার, টেক্সটাইল ও এক্সেসরিজ খাতের ১২টি শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নের অবস্থান: P 3, P 5, P 6, P 7, P 8, P 9, P 10, P 11, P 12, P 13 রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা এবং R 27.

দর্শনার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে মেলায় প্রবেশ করতে পারেন অথবা যেসব দর্শনার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন না করে মেলায় আসলেও মেলার প্রবেশ মুখে রেজিস্ট্রেশন করার সুবিধা রয়েছে তবে অবশ্যই বৈধ পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।অথবা সরাসরি ওয়েবসাইট থেকেও নিম্নলিখিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন : www.saudifashiontexexpo.com](http://www.saudifashiontexexpo.com

Tags: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল
Previous Post

মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে: রিজভী

Next Post

টেকনাফে অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, উদ্ধার ৮৪ জন

Next Post
অস্ত্রসহ মানব পাচারকারীদের আটক, টেকনাফে উদ্ধার ৮৪ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, উদ্ধার ৮৪ জন

তাহসান কনসার্টে পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাহসানের শেষ কনসার্ট, নাকি শেষ ট্যুর?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT