চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ইরানে হামলায় উৎসাহিত করেছিলেন সৌদি যুবরাজ

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 01, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে এক মাস আগে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে সামরিক হামলার পক্ষে অবস্থান নিতে উৎসাহিত ও উদ্বুদ্ধ করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

দ্যা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বললেও, ব্যক্তিগতভাবে যুবরাজ ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নেন।

যদিও চলতি বছরের জানুয়ারিতে তিনি বলেছিলেন, সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না এবং ওয়াশিংটন ও তেহরানের উচিত সংলাপের মাধ্যমে বিরোধ মেটানো।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
অচল পারমাণবিক আলোচনা এবং ইরান পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করেছে-এমন অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ১ মার্চ ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় যৌথ হামলা চালায়।

ট্রাম্প জানান, “ভারী ও নিখুঁত বোমাবর্ষণ” প্রয়োজন হলে সপ্তাহজুড়ে চলবে।

পাল্টা হামলায় উত্তেজনা বৃদ্ধি
ইরানে হামলার পর ইরানও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদে পাল্টা আক্রমণ চালায়। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের হামলাকে স্পষ্ট ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়। তারা জানায়, ইরান জানত যে সৌদি আরব তাদের আকাশসীমা হামলার জন্য ব্যবহার করতে দেয়নি।

হামলার পর সৌদি যুবরাজ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবা, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ-এর সঙ্গে কথা বলেন।

তিনি আঞ্চলিক সংহতির আশ্বাস দেন এবং বলেন, সৌদি আরব প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

Tags: ইরান যুদ্ধ ২০২৬
Previous Post

খামেনি ছাড়াও ইরানে এখন পর্যন্ত আর কারা নিহত?

Next Post

ইসলামী বিপ্লবী গার্ডের নতুন কমান্ডারের নাম ঘোষণা

Next Post

ইসলামী বিপ্লবী গার্ডের নতুন কমান্ডারের নাম ঘোষণা

দেশে হামলার মাঝেই এশিয়ান কাপে নামছে ইরানের মেয়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT