চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে কঠোর হামলা চালাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের সমর্থন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 16, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যেই দেশটিতে আরও কঠোর সামরিক পদক্ষেপ অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা শুরুর পর টানা ১৭ দিন ধরে অভিযান চলছে। এসময় ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে।

হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এসব আলোচনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান বজায় রাখতে এবং সামরিক হামলা অব্যাহত রাখতে পরামর্শ দিচ্ছেন। এর আগে চলতি মাসের শুরুতে দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা শুরুর পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, প্রকাশ্যে সৌদি যুবরাজ কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও ব্যক্তিগত আলোচনায় তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র উদ্যোগ না নিলে পরিস্থিতির পরিণতি খারাপ হতে পারে বলেও ট্রাম্পকে সতর্ক করেছিলেন তিনি।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন এখন সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর একটি পুরোনো পরামর্শও বারবার উল্লেখ করছে। সেই পরামর্শে বলা হয়েছিল, শত্রুর মূল নেতৃত্ব বা শক্তির উৎস সম্পূর্ণভাবে নির্মূল করা প্রয়োজন।

Tags: ইরানডোনাল্ড ট্রাম্পসৌদি যুবরাজ
Previous Post

যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে মঞ্চে যুদ্ধবিরোধী উচ্চারণ!

Next Post

কোদাল হাতে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

কোদাল হাতে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫০০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT