চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
2:36 অপরাহ্ন 14, মে 2025
in প্রবাস সংবাদ
A A
তিনজন ব্যক্তি ফুলের তোড়া হাতে সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি বিনিয়োগকারীদের নিয়ে গঠিত হলো সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস অ্যাসোসিয়েশন। প্রবাসে বাংলাদেশিদের বৈধভাবে নিজের নামে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করা, সৌদি আরব ও বাংলাদেশে যৌথ বিনিয়োগের পরিবেশ তৈরি এবং প্রবাসীদের চাহিদা অনুযায়ী বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (১৩ মে) লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী জেদ্দার রামাদা হোটেলের বলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সংগঠনটির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রিয়াদ, দাম্মাম, মদিনা, আল খোবার, জুবাইল, আবহা, তায়েফ, নাজরানসহ সৌদি আরবের বিভিন্ন শহর থেকে আগত কয়েকশ বাংলাদেশি বিনিয়োগকারী এই অনুষ্ঠানে অংশ নেন। ঘোষিত কমিটিতে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইনভেস্টর আব্দুল মান্নানকে আহ্বায়ক, হাজী সালাউদ্দিনকে সদস্য সচিব এবং শফিউল আলম মনিরকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, সৌদি আরবে ভারতীয় মালিকানাধীন লুলু হাইপার মার্কেট, সেন্টার পয়েন্ট, হোম সেন্টারের মতো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও এখনো বাংলাদেশি মালিকানায় তেমন কিছু গড়ে ওঠেনি। ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি সরকার বিদেশি বিনিয়োগের সুযোগ সহজ করেছে, যা আমাদের বড় পরিসরে বাংলাদেশি বিনিয়োগ প্রতিষ্ঠা করার পথ খুলে দিচ্ছে। সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস করেন এবং তাদের পাঠানো রেমিটেন্স বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী আয়ের তুলনায় এগিয়ে। এই বিশাল জনগোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে সংগঠিত করাই হবে সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস অ্যাসোসিয়েশন প্রবাসীদের ইনভেস্টর লাইসেন্স গ্রহণ, ব্যবসা শুরু এবং সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি, সৌদি আরব থেকে বাংলাদেশে বিনিয়োগের সেতুবন্ধন রচনায় ভূমিকা রাখবে বলেও জানান নেতারা।

Tags: সৌদি আরব
Previous Post

প্রথমবার আইসিসির মাসসেরা হলেন মিরাজ

Next Post

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম

Next Post
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম

রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT