স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আধুনিক সেবা সমন্বিত হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি বাংলা বিজনেস ইনভেস্টর ফোরাম।
বৃহস্পতিবার (২০ মার্চ) চারতারকা হোটেল রামাদার বলরুমে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে সৌদি আরবে শীর্ষ এই সংগঠনটি। শুধু প্রবাসী ব্যবসায়ীরাই নন বাংলাদেশে সৌদি বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান।
পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশিদের কর্মসংস্থানের লক্ষ্যে ইন্ডাস্ট্রি ও শপিং মল খাতে বিনিয়োগের জন্য বড় ধরণের ফান্ড বিনিয়োগ করবে বলে উপস্থিত ব্যবসায়ী ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি জানান।
সৌদি আরবে শুধু সাধারণ শ্রমিক রপ্তানি না করে রেমিটেন্স প্রবাহ আরও কয়েকগুণ বৃদ্ধি করতে হলে বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ ও মানসম্পন্ন শ্রমিক প্রেরণের ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরাম কাজ করে যাবে বলে তিনি জানান।
নিজের নামে বিনিয়োগের মাধ্যমে বৈধভাবে সৌদি আরবে বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশীদের কর্মসংস্থান।
সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে সংগঠনটি পরিকল্পনা এগিয়ে নিতে আলোচনা সভা, সেহরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সহ-সভাপতি শেখ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাঢ়ীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন যতই বাংলাদেশ কনস্যুলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।
উপস্থিত ছিলেন,গার্মেন্টস,ফ্রুট বেভারেজ এন্ড ভেজিটেবলস,ড্রাই ফুড,গোসারি,রিয়েলস্টেট আবাসন সহ জেদ্দের বিশিষ্ট ব্যবসায়ীগণ ও ইনভেস্টমেন্ট এর নেতৃবৃন্দরা।
বাংলাদেশের সবচাইতে বড় শ্রমবাজার সৌদি আরব যেখানে প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশিদের বসবাস যাদের পাঠানো রেমিটেন্স শুধু মধ্যপ্রাচ্ছে নয় ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের থেকে আসা প্রবাসী আয়কেও। প্রবাসী আয়ের প্রবাহ আরো বাড়াতে দিনরাত কাজ করে যাচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরাম।









