চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে ৯ মাসে ৬৫৭ মিলিয়ন রিয়েলের সিনেমার টিকেট বিক্রি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in বিনোদন
A A
সৌদি আরবে সিনেমা দেখার জন্য দর্শকরা ভিড় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের প্রথম নয় মাসে ৬৫৭ মিলিয়ন রিয়েলের সিনেমার টিকেট বিক্রি হয়েছে সৌদি আরবে। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি ফিল্ম কমিশন।

সৌদি ফিল্ম কমিশনের তথ্যটি প্রকাশ করেছে একতিসাদিয়াহ নিউজ পেপার। প্রতিবেদনে লেখা হয়েছে ৫২টি চলচ্চিত্র গত সপ্তাহ পর্যন্ত আয় করেছে ১০.৭ মিলিয়ন রিয়েল।

গত সপ্তাহে সৌদি আরব রাজ্যে বিক্রি হয়েছে ২ লক্ষ ২২ হাজার টিকেট। এর মাঝে ‘জোকার: ফোলি আ ডিউক্স’-এর টিকেটও আছে। ছবিটি ভালো ব্যবসা করছে সৌদি আরবে।

সৌদি আরবের প্রধান এক্সিবিশন চেইনের প্রোডাকশন শাখার আর্টিস্টিক প্রোডাকশন ডিরেক্টর ফুয়াদ আল খাতিব জানিয়েছেন, ১১টি সৌদি ফিল্ম নির্মাণের চুক্তি সই করেছেন তারা। ছবিগুলো মুক্তি পাবে আগামী দুই বছর ধরে।

সৌদি আরবে প্রায় তিন যুগ বন্ধ থাকার পর আবারও সিনেমা হল চালু হয় ২০১৮ সালে। এরপর হু হু করে বাড়তে থাকে হলের সংখ্যা। বর্তমানে দেশটিতে ৬৬টি সিনেমা হল রয়েছে। ২২টি শহর জুড়ে এসব হলের ৬১৮টি পর্দায় প্রদর্শিত হয় সিনেমা।

সৌদির সিনেমা হলগুলোতে চলচ্চিত্রের প্রদর্শনীর এই বিরাট সংখ্যা এবং সিনেমা হলের রমরমা ব্যবসা দেশটির বিনোদন সেক্টরে চলচ্চিত্রের ক্রমবর্ধমান বিকাশকে নির্দেশ করে। আরব ও বিদেশী নির্মাতাদের আগ্রহ বাড়ছে এই ইন্ডাস্ট্রিকে ঘিরে। সিনেমা শিল্প ধীরে ধীরে বড় হচ্ছে এবং সৌদি সংস্কৃতিতে এটি জায়গা করে নিচ্ছে।

সূত্র: গালফ নিউজ

Tags: লিড বিনোদনসিনেমাসিনেমা হলসৌদি আরব
Previous Post

শেখ হাসিনার নামে প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ

Next Post

সেন্টমার্টিন নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান টোয়াব’র

Next Post
সংবাদ সম্মেলনে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিন নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান টোয়াব'র

প্রফুল্ল মুখার্জি, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক, গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT