চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ পালনে ই-ভিসা চালু করল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 পূর্বাহ্ন 22, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাবা শরিফের পবিত্র স্থান, হজ ও ওমরাহর জন্য মুসল্লিরা জড়ো।. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করল সৌদি আরব। চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরই ওমরাহ করার জন্য ই-ভিসা দেয়া শুরু করেছে দেশটি।

গালফ নিউজ জানিয়েছে, ওমরাহ পালনের জন্য ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন মুসল্লিরা। ফলে ওমরাহ পালনের জন্য তারা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে আসতে পারবেন।

‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণ আরও সহজ করা হয়েছে। এর মাধ্যমে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থান বেছে নেওয়া, যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভান্ডারেও প্রবেশ করতে পারেন।

একইসঙ্গে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেন সহজেই পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন, সেই সুযোগও রয়েছে অ্যাপটিতে। আর ভ্রমণকারীদের সাবলীলভাবে চলাফেরা করার জন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে।

এর আগে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, উপসাগরীয় দেশগুলোর ভিজিট ভিসাধারী ব্যক্তি এবং সেনজেন ভিসাধারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসাধারীরা সৌদিতে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে পবিত্র ওমরাহ পালনের অনুমতি নিতে পারবেন।

Tags: ই-ভিসাওমরাহসৌদি আরব
Previous Post

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক আজ

Next Post

বেনজীরের সাভানা পার্ক থেকে ৬ দিনে আয় ৪ লাখ

Next Post
সাভানা পার্কে ফুলের গাছের পাশে খালি মাঠ ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীরের সাভানা পার্ক থেকে ৬ দিনে আয় ৪ লাখ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT