চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরবের আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 20, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের প্রেসিডেন্টের ছবি, তিনি সৌদি আরবের আমন্ত্রণের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সরকারী সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য সম্মত হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট রাইসিকে এই আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার। সৌদি বাদশাহ সালমানের একটি চিঠির মাধ্যমে আমন্ত্রণটি এসেছে বলে জানা গেছে। তবে সৌদি আরব আনুষ্ঠানিক ভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

মধ্যপ্রাচ্যের  ইতিহাসে এই দুই দেশের মধ্যে বেশিরভাগ সময় বৈরি গেছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানান, দুই দেশই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে এবং বৈঠকের তিনটি সম্ভাব্য স্থানের নাম প্রস্তাব করা হয়েছে। তবে তিনি বৈঠকের স্থানগুলোর নাম বা তারিখ সম্পর্কে কিছু বলেননি।

বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান উশার বলেন, চীনের মধ্যস্থতায় কয়েকদিনের আলোচনার পর অপ্রত্যাশিতভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের বেশ গতিশীল উন্নতি সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে।

উভয়দেশই ঘোষণা করেছে, তারা দুই মাসের মধ্যে একে অপরের দূতাবাস আবার খুলবে এবং নিজেদের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘসহ অনেকেই তাদের সম্পর্কের সাম্প্রতিক এই উন্নয়নকে স্বাগত জানিয়েছে।

সৌদি আরব ছাড়াও জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য আঞ্চলিক আরব প্রতিদ্বন্দ্বীদের সাথে সম্পর্ক পুনরায় শুরু বা উন্নত করার ইচ্ছা প্রকাশ করেছে ইরান।

Tags: ইরানবাদশাহ সালমানসৌদি আরবসৌদি বাদশাহ সালমান
Previous Post

অমিতাভের শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ?

Next Post

বিশ্রামে মোস্তাফিজ, ফিরলেন হাসান

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ইবাদত হোসেন বল ফেলে বলিৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্রামে মোস্তাফিজ, ফিরলেন হাসান

সেফটিপিন দিয়ে আঙুলে কাটা থেকে রক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির বিরুদ্ধে মোক্ষম অস্ত্র সেফটিপিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT