চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে অমুসলিম প্রবাসীদের জন্য কড়া শর্তে মদ বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক শহর স্কাই লাইন থেকে দৃশ্য, উচ্চ ভবন ও রাস্তা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সৌদি আরব অমুসলিম বিদেশি নাগরিকদের জন্য মদের বিক্রি আরও শিথিল করেছে। এখন থেকে মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয়কারী অমুসলিম প্রবাসীরা মদ কিনতে পারবেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, রিয়াদে অবস্থিত দেশের একমাত্র মদের দোকানে ঢুকতে হলে ক্রেতাদের অবশ্যই বেতনের সনদ দেখাতে হবে। গত বছর দোকানটি কেবল বিদেশি কূটনীতিকদের জন্য চালু হয়েছিল। পরে প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়া অমুসলিমদের জন্যও কেনার সুযোগ বাড়ানো হয়। এ বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা দেওয়া হয়নি।

জানা গেছে, রিয়াদের দোকানে মাসভিত্তিক পয়েন্ট-অ্যালাউন্স সিস্টেমে মদ কেনার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও দুটি শহরে নতুন মদের দোকান তৈরির কাজ চলছে।

সৌদি আরবে সামাজিক বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবেই এ নীতি পরিবর্তন এগোচ্ছে। রিয়াদকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রতিযোগিতামূলক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদেশি দক্ষ জনবল ও মূলধন আকর্ষণে দেশটি এমন উদ্যোগ নিচ্ছে।

গত কয়েক বছরে সৌদি আরব নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, জনসমক্ষে বিনোদন, সঙ্গীত ও মেলামেশার অনুমতি দিয়েছে এবং পর্যটন উৎসাহিত করেছে। ইসলাম ধর্মের জন্মভূমি ও পবিত্র দুই মসজিদের দেশটিতে আধুনিকায়নের এই যাত্রা অত্যন্ত সংবেদনশীল হলেও তা ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

Tags: সৌদি আরব
Previous Post

আমেরিকায় গ্রিন কার্ডের স্বপ্ন এবং প্রবাসীদের জন্য নতুন সুযোগ

Next Post

প্রকাশ্যে যুবকের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা

Next Post
Man in black jacket and sunglasses standing outdoors during sunset. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে যুবকের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা

প্রাচীন ও আধুনিক ব্যক্তির ছবি তুলনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT