চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে সৌদি ও কানাডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 25, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সৌদি ও কানাডার প্রতিনিধিরা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন  করতে যাচ্ছে সৌদি আরব এবং কানাডা। ২০১৮ সালে মানবাধিকার নিয়ে  একটি বিরোধের পর সৌদি আরব দেশটিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং সবধরণের বাণিজ্য স্থগিত করে।

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার সিদ্ধান্তের ব্যাপারে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত বছর ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ফোরামের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে।

গতকাল বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, ‘কানাডার সাথে কূটনৈতিক সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

অন্যদিকে গতকাল বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, দুই দেশ নতুন রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে, জেন-ফিলিপ লিন্টোকে সৌদি আরবে অটোয়ার নতুন দূত হিসেবে মনোনীত করা হয়েছে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য উভয় পক্ষের আকাক্সক্ষার ভিত্তিতে এই সমঝোতা হয়েছে।’ তবে সৌদি আরব তার রাষ্ট্রদূত বাছাইয়ের বিষয়ে এখনো কিছু জানায়নি।

উল্লেখ্য সৌদি সরকার ২০১৮ সালে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল এবং অটোয়াতে তার নিজস্ব দূতকে প্রত্যাহার করেছিল। অটোয়া সৌদি জেলে আটক থাকা মানবাধিকার কর্মীদের মুক্তির জন্য জোরালো আহ্বান জানিয়ে সব ধরণের নতুন বাণিজ্য স্থগিত করে।

Tags: কানাডাজাস্টিন ট্রুডোমোহাম্মদ বিন সালমানসৌদি আরব
Previous Post

শুক্রবার থেকে দেশের সর্বাধুনিক ৩ প্রেক্ষাগৃহে ‘আদিম’

Next Post

অর্থনৈতিক বৈষম্য দূর করতে কর ব্যবস্থাপনা আধুনিক করার তাগিদ

Next Post
বাংলাদেশের একজন নেতা অর্থনৈতিক বৈষম্য দূর করতে কর ব্যবস্থাপনা আধুনিক করার আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক বৈষম্য দূর করতে কর ব্যবস্থাপনা আধুনিক করার তাগিদ

কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT