চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবির ছড়িয়ে আনন্দে মাতেন উদীচীর শিল্পী-কর্মীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 11, মার্চ 2023
in বিনোদন
A A
উদীচীর শিল্পীরা আবির ছড়িয়ে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে”- এই শ্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (১০ মার্চ) শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।

তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম। এরপর বিকাল ৪টায় উৎসব উদ্বোধন করেন উদীচীর অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। এসময় সমবেতভাবে জাতীয় এবং সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

উদ্বোধন ঘোষণার সাথে সাথে একাদশ উৎসবের সাথে সামঞ্জস্য রেখে একজন ঢাকি এবং ১০ জন ঢুলি মিলে ঢাক ও ঢোলের বাদ্যে চারপাশ মুখরিত করে তোলেন। এসময় নানা রঙের আবির ছড়িয়ে দিয়ে নেচে গেয়ে আনন্দে মাতেন উদীচীর শিল্পী-কর্মীরা।

এরপর শুরু হয় আলোচনা পর্ব। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর সভাপতিত্বে আলোচনা পর্বের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল, উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে স্বাগত জানান উদীচীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংস্কৃতিজন ম. হামিদ, এবারের উৎসবের আমন্ত্রিত অতিথি, ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট গণসংগীত শিল্পী কংকন ভট্টাচার্য, বিশিষ্ট গণসংগীত শিল্পী কফিল আহমেদ প্রমুখ। আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম, হাবিবুল আলম এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

এবারের গণসংগীত উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চে একক গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী কংকন ভট্টাচার্য, ফকির সিরাজ, কফিল আহমেদ, তানভীর আলম সজীব, সুরাইয়া পারভীন, আবিদা রহমান সেতু এবং শিল্পী আকতার। আর দলীয়ভাবে গণসংগীত পরিবেশন করে ঋষিজ, বহ্নিশিখা, সহজিয়া, ভিন্নধারা এবং উদীচী।

এর আগে, ১০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয় জাতীয় পর্যায়ের গণসংগীত প্রতিযোগিতা। জেলা পর্যায়ের পর যেসব প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়েছেন তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ (দলীয়)- এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনুর্ধ্ব-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, অনূর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন। দলীয় প্রতিযোগিতা (‘ঘ’ বিভাগ)-এর ক্ষেত্রে কমপক্ষে পাঁচজন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয় ছিল। তিনটি একক বিভাগে মোট ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এছাড়া, ‘ঘ’ বা দলীয় বিভাগে মোট ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ, মাহমুদ সেলিম, ড. বিশ্বজিৎ রায় এবং শাহীন সরদার।

উৎসবের দ্বিতীয় দিন ১১ মার্চ শনিবার বিকাল ৪টা থেকে শুরু হবে আলোচনা পর্ব। এতে আলোচনা করবেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, এবারের উৎসবের আমন্ত্রিত অতিথি, ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট গণসংগীত শিল্পী মন্দিরা ভট্টাচার্য, গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার এবং জামসেদ আনোয়ার তপন। এছাড়াও, শহীদ মিনার প্রাঙ্গণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের গণসংগীতসহ দেশের স্বনামধন্য গণসংগীতের সংগঠন ও শিল্পীদের সংগীতে মুখর হবে। উৎসবের তৃতীয় ও শেষ দিন ১২ মার্চ রবিবার, ছায়ানট মিলনায়তনে ভারত থেকে আগত অতিথি শিল্পী কংকন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য ও রঞ্জিনী ভট্টাচার্যর পরিবেশনা অনুষ্ঠিত হবে।

গণসংগীতের প্রচার, প্রসার এবং একে একটি স্বতন্ত্র সংগীতের ধারা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিবছর উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর জন্মদিন ২৮ মার্চকে কেন্দ্র করে এ উৎসব ও প্রতিযোগিতা আয়োজিত হয়।

Tags: উদীচীলিড বিনোদন
Previous Post

রেফারিকে অর্থ দেয়া: বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগপত্র

Next Post

ফিল্মফেয়ারে নজর কাড়লেন জয়া, কারা পেলেন পুরস্কার?

Next Post
বাংলাদেশের চলচ্চিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ারে নজর কাড়লেন জয়া, কারা পেলেন পুরস্কার?

চালু হলো ভিন্নধর্মী রেস্টুরেন্ট ‘আরবান টেরেস’. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হলো ভিন্নধর্মী রেস্টুরেন্ট ‘আরবান টেরেস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT