চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল সন্ধ্যায় এলো ‘শনিবার বিকেল’র ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
তিনজন ব্যক্তি একটি টেবিলের চারপাশে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬ সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী তৈরি করেছেন সিনেমা ‘শনিবার বিকেল’। মুক্তির আগে পদে পদে বাধার মুখে পড়া সিনেমাটির ১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হলো মঙ্গলবার সন্ধ্যায়।

ট্রেলারে দেখা যায়, শুরু থেকে রহস্য আর সাসপেন্সে মোড়ানো গল্পের প্লট। সেই সঙ্গে একটি খাবারের রেস্তোরাঁয় আগতদের জিম্মি করে গোলাগুলি ও নির্যাতনের ঘটনা।

ইউটিউবে ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেন সিনেমাপ্রেমিরা। তারা মন্তব্যে জানান, ‘শনিবার বিকেল’ দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন।

ট্রেলার প্রকাশের আগে মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানান, সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে।

ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলে জানান মোস্তফা সরয়ার ফারুকী। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্চের ১০ তারিখে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’। এরপর পৃথিবীর অন্যান্য দেশে যাবে।’

প্রায় চার বছর চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাণে শুরু থেকে তুমুল আলোচনায় থাকা ‘শনিবার বিকেল’। সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরেই সরব দেশের চলচ্চিত্র কর্মীরা। গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি করে।

সে সময় আপিল কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই’! এরপর থেকেই নির্মাতাও অপেক্ষায় আছেন সেন্সর বোর্ডের ছাড়পত্র’র জন্য। ট্রেলার প্রকাশ হলেও এখনও চূড়ান্ত সেন্সর মেলেনি শনিবার বিকেল’র।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Tags: অভিনয়তিশাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
Previous Post

এই রিয়ালকে ভয় না পেলেও চলবে লিভারপুলের

Next Post

মার্কিন প্রেসিডেন্টদের চুল পাঠানো হচ্ছে মহাকাশে

Next Post
পৃথিবীর দৃশ্য মহাকাশ থেকে, আকাশে তারার আলো ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্টদের চুল পাঠানো হচ্ছে মহাকাশে

ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল তারকার মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-এমবাপের সাথে বর্ষসেরার দৌড়ে বিশ্বজয়ী আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT