চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন উপদেষ্টাদের শপথের পর মধ্যরাতে সারজিসের ‘অসন্তোষজনক’ পোস্ট

..

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নতুন উপদেষ্টাদের শপথের পর মধ্যরাতে সারজিসের অসন্তোষজনক পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হওয়া নতুন তিন উপদেষ্টার শপথের পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ‘অসন্তোষজনক’ পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, দেশের এক বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা অথচ রংপুর-রাজশাহী থেকে কেউ নেই।

সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন!’

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তিনজন শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন তিন উপদেষ্টা হলেন- শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারসারজিসের পোস্ট
Previous Post

অবরুদ্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জনভোগান্তি চরমে

Next Post

নাটক বন্ধের প্রতিবাদে কানাডায় সমাবেশ

Next Post
নাটক বন্ধের প্রতিবাদে কানাডায় বিভিন্ন দেশের মানুষ সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক বন্ধের প্রতিবাদে কানাডায় সমাবেশ

একজন তরুণ গিটারিস্ট তার ব্যান্ডের সাথে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরাই জানি প্রতি শো-এর পেছনে কত গল্প-আবেগ জড়িয়ে থাকে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT