চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরফরাজের সেঞ্চুরি, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 19, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সফরাজের সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরোয়া ক্রিকেটে দারুণ করলেও জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছিলেন না সরফরাজ খান। চোটের কারণে শুভমান গিল দল থেকে ছিটকে গেলে একাদশে আসেন এ ব্যাটার। সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য রাতে আউট হলেও দ্বিতীয় ইনিংসে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টায় সরফরাজ নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন।

বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার হতাশা ভুলে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৪ রান সংগ্রহ করেছে রোহিত শর্মার দল।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ১৬ চার ও ৩ ছক্কায় ১৫৪ বলে ১২৫ রান অপরাজিত আছেন সরফরাজ। ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৫৩ রান করে ক্রিজে আছেন পান্ট। চতুর্থ দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত ১২ রানে পিছিয়ে রোহিত শর্মার দল।

এর আগে বাংলাদেশ সিরিজের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি ২৬ বর্ষী সফরাজের। এরপর ঘরোয়া টুর্নামেন্ট ইরানি কাপে খেলতে নেমে তিনি ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের রেকর্ডে ভাগ বসিয়ে এবার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে গেলেন সরফরাজ। শতরানে পৌঁছাতে লেগেছে স্রেফ ১১০ বল।

আরও একটি কীর্তি গড়েছেন সরফরাজ, দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্যতে আউটের পর দ্বিতীয় ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন। ২০১৪ সালে অকল্যান্ডে একই কীর্তি গড়েন শেখর ধাওয়ান। তবে সবমিলিয়ে ২২ জন ভারতীয় ব্যাটারের প্রথম ইনিংসে শূন্য ও পরেরটিতে সেঞ্চুরির রেকর্ড রয়েছে।

Tags: নিউজিল্যান্ডবেঙ্গালুরু টেস্টভারতরোহিতলিড স্পোর্টসসরফরাজ
Previous Post

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Next Post

নির্বাচনের সময় নিয়ে করা মন্তব্যের ব্যাখা দিলেন আইন উপদেষ্টা

Next Post
আইন উপদেষ্টার নির্বাচনের সময় নিয়ে মন্তব্যের ব্যাখ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের সময় নিয়ে করা মন্তব্যের ব্যাখা দিলেন আইন উপদেষ্টা

সবজির বাজারে সবজি বিক্রেতারা, দাম কমার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কমতে শুরু করেছে সবজির দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT