চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরফরাজের টেস্ট অভিষেক, আবেগে বাবার চোখে জল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাবার চোখে জল নিয়ে সফরজাদের টেস্ট অভিষেকের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি অনিল কুম্বলের হাত থেকে নিলেন টেস্ট ক্যাপ। ভারতীয় দলের বাকি খেলোয়াড়দের কাছ থেকে অভিনন্দিত হলেন। এ সময় মাঠে উপস্থিত সরফরাজের বাবা আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি। এ যেন ছিল সন্তানের জাতীয় দলে জায়গা করে নিতে সংগ্রামের শুভ সমাপ্তির আনন্দ অশ্রু। আবেগঘন মুহূর্তে অভিষিক্ত ক্রিকেটার নিজের বাবা ও মাকে জড়িয়ে ধরেন। সরফরাজের বাবা টেস্ট ক্যাপে চুমুও খান।

ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল খেলোয়াড় সরফরাজ মুম্বাইয়ের হয়ে খেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেন ২৬ বর্ষী এ ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দুইবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ব্যাট হাতে গড় ছিল ৭০-এরও বেশি। হ্যারিস শিল্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়ে ৪২১ বলে ৪৩৯ রানের বিশাল ইনিংস খেলেন।

রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন। ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচের ৬৬টি ইনিংসে ব্যাট করে ৬৯.৮৫ গড়ে ৩,৯১২ রান সংগ্রহ করার পর সরফরাজের ভাগ্য খুলেছে। ধারাবাহিকতা ধরে রেখে প্রথম শ্রেণির ম্যাচে ১৪টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি করেছেন। তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৩০১ রানের, স্ট্রাইকরেট ৭০.৪৮।

একটানা ভালো পারফরম্যান্স করেও ভারতীয় দলে তার সুযোগ না পাওয়া নিয়ে চলছিল ব্যাপক আলোচনা। সরফরাজ নিজেও একবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাজকোট টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেকটা হয়েই গেল। রঞ্জি ট্রফিতে তিনি মুম্বাইয়ের হয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন। সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিও করেছেন। উইকেটরক্ষকের কাজটাও চালিয়ে নিতে পারেন।

সবশেষ বিশাখাপত্তম টেস্টে জেতা ভারতের একাদশে এসেছে চারটি পরিবর্তন। সরফরাজের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলেরও হয়েছে অভিষেক। দলে ফিরেছেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।

চোটের কারণে খেলতে পারছেন না লোকেশ রাহুল। বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার। অক্ষর প্যাটেল ও মুকেশ কুমারও একাদশে নেই।

Tags: অভিষেকজুরেলভারত-ইংল্যান্ড টেস্টভারত-ইংল্যান্ড সিরিজরাজকোটলিড স্পোর্টসসরফরাজ
Previous Post

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

Next Post

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে চলছে অনুদানের বই সংগ্রহ

Next Post
শিশুদের জন্য বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে চলছে অনুদানের বই সংগ্রহ

মির্জা ফখরুল ও আমীর খসরু কারামুক্ত হয়ে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কারামুক্ত হয়েছেন মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT