চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে হেনস্থার শিকার সারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 06, আগস্ট 2025
in বিনোদন
A A
আধুনিক পোশাক পরা যুবতী নারী, রঙিন পটভূমিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ সারা খান। ‘বিগ বস্’ এর প্রতিযোগী থেকে হিট ধারাবাহিকের নায়িকা তিনি। যদিও মাঝেমধ্যে নিজের পোশাকের কারণে রক্ষণশীলদের সমালোচনার মুখে পড়েন। এবার সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে হেনস্থার শিকার হতে হল তাকে। যারই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।

গত ১৮ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সারা। একাধিক শো করেছেন তিনি। তবে সম্প্রতি দিল্লিতে চূড়ান্ত হেনস্থা হতে হয় তাকে। পরিস্থিতি এমন হয় যে সেদিন ফ্যাশন শোতে আর হাঁটা হয়নি সারার।

সারা বলেন, ‘গত ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই, যে শহরকে আমি সবসময় ভালোবেসেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ইভেন্টের আয়োজকরা আমাকে কোনো ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা দেননি। তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে এমন একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, যেখানে আমি কোনো সহায়তা পাইনি।’

অভিনেত্রী আরও জানান, যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন, তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে এবং তার টিমকে রক্ষা করতে তিনি দ্রুত ফ্লাইট বুক করে ফিরে আসেন।

এই ঘটনার জন্য যে ভক্তরা তার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করে সারা বলেন, ‘আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।’

‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সারা খান। এরপর থেকে তিনি একাধিক সিরিয়াল ও রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন।

Tags: অভিনেত্রীহিন্দি টেলিভিশন
Previous Post

ভুটানের লিগে ৫ গোল করে ম্যাচসেরা কৃষ্ণা

Next Post

সর্বহারা পার্টির কর্নেল জিয়াউদ্দিন কে ছিলেন?

Next Post
সর্বহারা পার্টির কর্নেল জিয়াউদ্দিনের ছবি ও তার লেখা নথিপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বহারা পার্টির কর্নেল জিয়াউদ্দিন কে ছিলেন?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের ছবি, যেখানে বিচার কার্যক্রম চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT