চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকলাইন-রিপনের দলে আসাটা ‘দারুণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজে প্রথম দুই টি-টুয়েন্টিতে চমক রেখে দল দিয়েছে বাংলাদেশ। প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ পেস-অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ফিরেছেন পেসার রিপন মন্ডল, তিনি ২০২৩ সালে এশিয়ান গেমসে তিন ম্যাচ খেলেছিলেন। তারুণ্য ও নতুন প্রতিভাকে প্রাধান্য দিয়ে বিসিবি কিউইদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে দল সাজিয়েছে। যা ইতিবাচক দেখছেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার সকাল ১১টায় গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন টেইট। টি-টুয়েন্টিতে রিপন ও সাকলাইনের ডাক পাওয়া প্রসঙ্গে তাদের পারফরম্যান্স ও উন্নতি নিয়ে ইতিবাচক বলেছেন তিনি।

দলে দুই প্রতিভাবান তরুণের ডাক পাওয়াকে নতুন উদ্দীপনা হিসেবে দেখছেন সাবেক অজি পেসার। গত কয়েকমাস তাদের সাথে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে টেইট প্রস্তুতির প্রশংসাও করেছেন রিপন ও সাকলাইনের।

‘জাতীয় দলে নতুন মুখ দেখা সবসময়ই ভালো। সম্প্রতি তাদের সাথে কাজ করেছি। আগে ইমার্জিং দলেও তাদের দেখেছি। গত ১২ মাসে বিপিএল হোক বা ইমার্জিং ক্রিকেট, দুজনেই খুব ভালো করেছে এবং জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত একমাস বা দেড়মাস ধরে তাদের সাথে সময় কাটিয়েছি। দুজনেই দারুণ। স্কোয়াডে তরুণ খেলোয়াড়দের আসা মানে বাড়তি প্রাণশক্তি। টি-টিয়েন্টি সিরিজে তাদের সাথে কাজ করার অপেক্ষায় আছি।’

​সাকলাইন এবং রিপন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন। কোচের মতে, তাদের অন্তর্ভুক্তি দলের বোলিং-ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টি-টুয়েন্টি সিরিজের আগে তরুণদের এমন সুযোগ পাওয়া আসন্ন ম্যাচগুলোতে দলের জন্য সহায়ক হবে, বলছেন টেইট।

Tags: টেইটনিউজিল্যান্ডবাংলাদেশরিপনলিড স্পোর্টসসাকলাইন
Previous Post

ব্যাটারদের নিয়ে প্রত্যাশা কতটা বাস্তবসম্মত, জানেন না টেইট

Next Post

ফলের মৌসুমে পোলার আইসক্রীম নিয়ে এলো ‘এসোরা’ ফ্রুট আইসক্রীম

Next Post

ফলের মৌসুমে পোলার আইসক্রীম নিয়ে এলো ‘এসোরা’ ফ্রুট আইসক্রীম

কোচ আশাবাদী, চ্যালেঞ্জে প্রস্তুত পেসাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT