চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি শুধু গৃহকর্মীর চরিত্র ডিজার্ভ করি না: সানজানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
সানজানা হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চ নাটক দিয়ে শুরু হলেও মেহরান সানজানা এখন ব্যস্ত ওটিটির কাজ নিয়ে। বড়পর্দাতেও পাচ্ছেন কাজের সুযোগ। তবে এরমধ্যেই অভিনয় ক্যারিয়ার নিয়ে কিছুটা ক্ষোভও কাজ করছে এই অভিনেত্রীর মনে। যারই বহিঃপ্রকাশ অভিনেত্রীর এক ‘ফেসবুক পোস্ট’! 

রবিবার এক পোস্টে সানজানা তার অভিনয় ক্যারিয়ার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে তিনি কথা বলেছেন ‘টাইপ কাস্টিং’ নিয়ে। তার অভিযোগ, ক্যারিয়ারে শুরুর দিকে ‘গৃহকর্মী’ চরিত্রে ভালো করায় পরবর্তীতেও সবাই তাকে এমন চরিত্রে কাজে নিতেই বেশী আগ্রহী! এসময় সানজানা কাস্টিং ডিরেক্টর থেকে পরিচালক, সবার মানসিকতা পরিবর্তনেরও আহ্বান জানান।

ক্ষোভ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “অনেক ক্ষোভ নিয়ে টাইপ করছি। বিষয়টা অনেকদিন থেকে আমাকে ডিপ্রেশনে রেখেছে। আজ খোলাশা করছি। প্রথমেই বলে নেই, প্রত্যেকটা চরিত্র আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যে চরিত্রেই কাজ করি না কেনো, প্রথমে আমি আমার চরিত্রের ডেপথটা দেখি, কাজ করার জায়গা আছে কিনা সেটা দেখি। স্ক্রিপ্ট দেখার পর আমি নিজেকে ওই চরিত্রে রুপায়ন করি, এবং শুটিং এ যাওয়ার আগে মাথায় গেঁথে নেই যে কোন দৃশ্যে আমি কেমন অভিনয় করবো। কিন্তু সেটা সেটে যাওয়ার পর আর হয়ে ওঠে না কারণ ডিরেক্টর যেমন চায় আমি তেমনটাই দিতে বাধ্য থাকি।

সানজানান লিখেন,“গৃহকর্মীর চরিত্রে প্রথম কাজ করি ‘কাইজার’ ওয়েব সিরিজে, সেই থেকে আমাকে সবাই গৃহকর্মী চরিত্রে কল করা শুরু করে। আমিও করি, আমার করার কারণ, এটা আমি না করলে কেউ না কেউ করবেই। তাছাড়া চরিত্র তো চরিত্রই! কিন্তু এখন আমি পুরো বিরক্ত। একই চরিত্রে বারবার আমাকে দিয়ে করানো হচ্ছে। আমি নিজেকে অন্য চরিত্রে নিতে পারছি না। নিজেকে ভাঙ্গতে পারছি না, অথবা ভাঙ্গতে দেয়া হচ্ছে না। বলতে বাধ্য হচ্ছি ডিরেক্টররা আমাকে মিস ইউজ করছে। আমি শুধু মাত্র গৃহকর্মী চরিত্র ডিজার্ভ করি না।”

সানজানা, একজন নারী, বাংলার পোশাক পরা, উৎসবমুখর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ আগামিতে আর ‘গৃহকর্মী’র চরিত্রে কাজের প্রস্তাব এলেও অভিনয় করবেন না জানিয়ে সানজানা লিখেন,“আমি আর কোনদিন গৃহকর্মী চরিত্রে অভিনয় করবো না। আমার লিস্টে যুক্ত থাকা সকল কাস্টিং ডিরেক্টর এবং ডিরেক্টরদের বলছি, আমাকে গৃহকর্মী চরিত্রে কখনো কল করবেন না। এতে যদি আমি কাজ না পাই তো না পেলাম। আমার প্রচুর কাজ দরকার নাই, একটা কাজ এবং একটা ভালো তুরক চরিত্র দরকার। এমন কোন চরিত্র থাকলে আমাকে কল করবেন, এছাড়া কল করবেন না। কালো বলে গৃহকর্মী চরিত্র দিবেন এই মানসিকতা বদলান। বাংলাদেশের ৮০% ডিরেক্টরদের মানসিকতা বদলানো অতি প্রয়োজন হয়ে পড়েছে।”

সানজানার এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সহকর্মী থেকে তার বন্ধুরাও। নির্মাতা মানজারে হাসীন থেকে নাজনীন চুমকি, জয়িতা মহলানবিশের মতো অভিনেত্রীরাও সানজানার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করছেন।

Tags: ওটিটিকাইজারগৃহকর্মীনাটকমঞ্চসানজানাসানজানা মেহরান
Previous Post

একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার শঙ্কা ও নিরাপত্তা বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

Next Post

ভিন্ন তিন ধারার শিক্ষা ব্যবস্থায় বাংলার গুরুত্ব উপলব্ধি করতে পারছে না নতুন প্রজন্ম

Next Post
বাংলাদেশে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিন্ন তিন ধারার শিক্ষা ব্যবস্থায় বাংলার গুরুত্ব উপলব্ধি করতে পারছে না নতুন প্রজন্ম

প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার আয়োজনে হবে 'পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT