চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্রুপদী শিল্পী ভজন ‍সোপোরির প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 02, জুন 2022
in বিনোদন
A A
প্রখ্যাত ধ্রুপদী শিল্পী ভজন সোপোরির শেষ শ্রোতাপ্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকে’র মৃত্যু শোক কাটিয়ে উঠার আগেই ভারতীয় সংগীত জগতে আবারও নক্ষত্র পতন। এবার অনন্তলোকের পথে সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপোরি। বৃহস্পতিবার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর ভারতীয় সংবাদ মাধ্যমে। মৃত্যুকালে এই ধ্রুপদী শিল্পীর বয়স হয়েছিল ৭৪ বছর।

সংবাদ সংস্থা পিটিআইকে খবরটি নিশ্চিত করেছে সন্তুরবাদকের পরিবার। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত এই শিল্পী। কাশ্মীরের এই ভূমিপুত্র ভারতীয় ধ্রুপদী সংগীতের সুফিয়ানা ঘরানায় তালিম নিয়েছেন।

১৯৪৮ সালে জন্ম গ্রহণ করেন ভজন। মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার মঞ্চে পারফর্ম করেছিলেন। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে মিশর, ইংল্যান্ড, জার্মানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র- বিশ্বের নানান প্রান্তে ভারতীয় ধ্রুপদী সংগীতকে পৌঁছে দিয়েছেন এই গুণী শিল্পী।

১৯৯২ সালে সংগীত নাটক একাদেমি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন এই সন্তুরবাদক, ২০০৪ সালে ভারত সরকার তাকে ভারতীয় ধ্রুপদী সংগীতের অবদানের জন্য পদ্মশ্রী সম্মান দেন।

গত মাসেই কিংবদন্তী সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা চলে গেলেন, তার মৃত্যুর পর একমাসও কাটেনি। আরও এক রত্নকে হারাল ভারতীয় ধ্রুপদী সংগীতের শ্রোতা-দর্শকরা।

Tags: কেকেক্লাসিক্যালমিউজিকলিড বিনোদনসংগীত
Previous Post

হিজাব নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

Next Post

রাস্তার বেহাল দশা, ধান ও কচু গাছ লাগিয়ে জনগণের প্রতিবাদ!

Next Post
রাস্তার বেহাল দশা, ধান ও কচু গাছ লাগিয়ে প্রতিবাদ করছে স্থানীয় জনগণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তার বেহাল দশা, ধান ও কচু গাছ লাগিয়ে জনগণের প্রতিবাদ!

আইনজীবীদের মানববন্ধন, পদ্মা সেতুর নামের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যুক্ত করার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু নামের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যুক্ত করার দাবি আইনজীবী সমিতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT