চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নির্মাণকে জীবনের আশ্রয়স্থল করতে চাই: সঞ্জয় সমদ্দার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 03, নভেম্বর 2022
in বিনোদন
A A
চরকি সিনেমার পোস্টার যেখানে সঞ্জয় সমদ্দার হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িয়ে পাওয়া একটি নবজাতক শিশুকে ঘিরে গল্প। যে শিশুটিকে উদ্ধার করেন মোশাররফ করিম। তিনি অভিনয় করছেন পুলিশ চরিত্রে। কিন্তু এই বাচ্চাটি কীভাবে এলো? এগিয়ে যায় গল্প। আর এই গল্পের নাম ‘দাগ’। এটিকে ওয়েবের পর্দায় তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

১০ নভেম্বর ওটিটি প্লাটফর্ম চরকিতে উন্মুক্ত হবে ওয়েব ফিল্মটি। তার আগে প্রকাশ হয়েছে ‘দাগ’র ট্রেলার। রহস্যে ঘেরা এই ট্রেলারটিকে অনেকটা সিনেম্যাটিক ফরম্যাটে তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয়।

এর আগে ‘ট্রল’, ‘গেইম ওভার’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’ কনটেন্টগুলো বানিয়ে নির্মাতা হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন সঞ্জয় সমদ্দার। ‘দাগ’-এর ট্রেলার দেখে দর্শকরা ধারণা করছেন, রোম্যান্টিক ধাঁচের গল্পের বাইরে ভিন্ন কিছু তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয়।

তিনি বললেন, সবসময় আমি গল্প বলার ক্ষেত্রে সৎ থাকি। এ জন্য হয়তো দর্শক পছন্দ করে। দাগ-এ গল্পের মেরিট, ‘ম্যান ভার্সেস সোসাইটি’।

‘গল্পে সমাজের কোনো অসঙ্গতি তুলে ধরা আমার উদ্দেশ্য নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে একটি গল্প দেখাচ্ছি। সেখানে দর্শক যদি অসঙ্গতি খুঁজে পায় তাহলে সেটা হবে দর্শকের উপরি পাওনা। মোটকথা সমাজের সঙ্গতি কিংবা অসঙ্গতি আমি বলে দিতে চাইনা। দর্শক কনটেন্ট দেখে বুঝতে পারবে।’

‘দাগ’ এর বিভিন্ন চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, আনিসুক হল বরুন, সমু চৌধুরী, রেশমা আহমেদ প্রমুখ।

সঞ্জয় সমদ্দার বলেন, ওয়েবের কাজগুলো বড় পরিসরে হয়। এখানে বাজেট বেশি থাকে। সবকিছুতে চাহিদা মতো ব্যয় করা যায়। নির্মাতা হিসেবে বিষয়টি তৃপ্তি দেয়। এখানে সো কলড চ্যালেঞ্জ নেই যে এতো ভিউ দিতেই হবে। এখানে গুড কনটেন্ট বানানো চ্যালেঞ্জ থাকে, যেটা দর্শক পে করে দেখে।

ছোট পর্দার মোশাররফ করিম, নিশো, অপূর্ব, তিশা, মেহজাবীনদের ভিন্নভাবে তুলে ধরে এসব তারকার ভক্তদের কাছে প্রশংসিত হয়েছেন সঞ্জয় সমদ্দার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার গল্প বলার ধরন দর্শকের মনে দাগ কেটেছে। দর্শকদের কথা, সঞ্জয়ের ভিজ্যুয়াল কন্টেন্টের গুরুত্বপূর্ণ ইলিমেন্ট স্টোরি টেলিং।

এ কারণে নির্মাতা হিসেবে সঞ্জয়ের নামের আগে লেগেছে জনপ্রিয়তার ট্যাগ! ফলে দর্শকরা সঞ্জয়কে সিনেমা নির্মাণে অনুপ্রাণিত করে থাকেন।

এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে আমার বানানো সিনেমা মুক্তি পাবে। আমি বড় পর্দাতেই নিয়মিত হতে চাই। একবার বড় পর্দায় কাজ শুরু করলে আর পিছনে ফিরতে চাই না। সিনেমা নির্মাণকে জীবনের আশ্রয়স্থল করতে চাই। এটা সত্যি যে ছোট পর্দায় অনেকসময় কমপ্রোমাইজ করতে হয়, কিন্তু বড় পর্দার ব্যাপারটাই আলাদা। তাই সেখানে গিয়ে কোনোভাবে ব্যালেন্স করতে চাই না।

যোগ করে তিনি বলেন, সবকিছু গোছাতে এজন্য সময় লাগছে। তবে এতটুকু বলতে পারি সবগুলো রেডি হচ্ছে। শিগগিরই সিনেমা নির্মাণে আসছি।

Tags: অপূর্বচরকিতিশানিশাত প্রিয়মনিশোমেহজাবীনমোশাররফ করিমলিড বিনোদনসঞ্জয় সমদ্দারসমু চৌধুরী
Previous Post

টিকে থাকার ম্যাচে পাকিস্তানের বড় সংগ্রহ

Next Post

নিয়োগ প্রশ্নফাঁস: বিমানের এমডি-জিএমদের জড়িত থাকার প্রমাণ

Next Post
প্রথম ফ্লেম বিমানের এমডি-জিএমদের জড়িত থাকার প্রমাণের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ প্রশ্নফাঁস: বিমানের এমডি-জিএমদের জড়িত থাকার প্রমাণ

ফিটনেসের জন্য হৃতিক, সালমান, টাইগারদের ফোন করতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিটনেসের জন্য হৃতিক, সালমান, টাইগারদের ফোন করতাম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT