চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঈদের সিনেমায় প্রতিযোগিতা নয়, সহযোগিতা দরকার’

রাজ-ফারিণসহ ইনসাফ হতে যাচ্ছে সঞ্জয় সমদ্দারের তারকাবহুল প্রথম দেশি সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 30, এপ্রিল 2025
in অন্যান্য, বিনোদন
A A
অ্যাডভেঞ্চার সিনেমার চরিত্রের ভয়ঙ্কর দৃশ্য ও একজন দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। এ কারণে নির্মাতা-প্রযোজকরা ঈদ টার্গেট করে বেশি ছবি নির্মাণ করে থাকেন। অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে নিয়ে শুরু হয় কাড়াকাড়ি! এই প্রতিযোগিতার পক্ষে নন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

তার মন্তব্য, ঈদের সিনেমায় প্রতিযোগিতা নয়, সহযোগিতা দরকার। সবাই যদি একে অন্যকে সহযোগিতা করে তাহলে এগিয়ে যাবে ইন্ডাস্ট্রি।

আসন্ন কোরবানির ঈদে মুক্তির লক্ষে শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিমকে নিয়ে ‘ইনসাফ’ নামে একটি ছবি বানাচ্ছেন সঞ্জয়।

এর আগে জিৎকে নিয়ে পশ্চিমবঙ্গের ‘মানুষ’ বানালেও দেশে ‘ইনসাফ’ হতে যাচ্ছে সঞ্জয়ের প্রথম ছবি। তিনি জানান, বৃহস্পতিবার ছবির শেষদিনের শুটিং করছেন। আসন্ন ঈদুল আযহায় ঈদে মুক্তি দিতে চান তিনি।

ইনসাফ সিনেমার পোস্টার যেখানে একজন ব্যক্তি হ্যামার হাতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ গেল ঈদুল ফিতরে ‘বরবাদ’ সারাদেশে দাপটের সঙ্গে একচেটিয়া ব্যবসা করে ইন্ডাস্ট্রি হিট হয়েছে। পাশাপাশি ‘জংলি’, ‘দাগি’ এবং ‘চক্কর ৩০২’ ছবি তিনটিও দর্শক কমবেশি দেখেছে। সঞ্জয় সমদ্দার বলেন, আমরা অনেক আশাবাদী কোরবানির ঈদের ছবিগুলো দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।

‘ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প। পরিচালকের ভাষ্য, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।

তিনি বলেন,“বাংলাদেশে এটা আমার প্রথম ছবি। আসলে সিনেমা মেকিংয়ের জার্নিটা ইমোশনালি একই। এখানে দেশি ফাইট ডিরেক্টর, টেকনিশিয়ান সবই দেশি। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুর সব লোকেশনে শুটিং করছি। আমার গল্প অনুযায়ী সব টেকনিশিয়ান বা লোকেশন দেশে রেখেছি। আমার ধারণা, সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের সিনেমাকে এগিয়ে নিতে যেতে। ইনসাফেও আমি সেই চেষ্টা কমতি রাখিনি।”

অস্ত্র হাতে একজনের হাতে খুনের জন্য প্রস্তুত আঘাতের অস্ত্র. Channel i News - চ্যানেল আই নিউজ আসন্ন কোরবানির ঈদে তাণ্ডব, নীলচক্র, টগর, এশা মার্ডার: কর্মফল নামের ছবিগুলোর পাশাপাশি ইনসাফও মুক্তি পাবে। ঈদের ছবির এই প্রতিযোগিতা প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, আমি আসলে প্রতিযোগিতা নয়, সহযোগিতা দরকার। দর্শক সব ছবি দেখবে এটাই চাইবো। আমাদের ইন্ডাস্ট্রিতে পরস্পরের এই সহযোগিতাটা খুব দরকার।

আগামীতে ইনসাফের আরেকটি পোস্টার প্রকাশ হবে। ছবির এডিটর থাকছেন সিমিত রায়, বিজিএম করছেন আরাফাত মহসিন নিধি, গান করেছেন হাবিব ওয়াহিদ। নির্মাতা জানান, তিতাস কথাচিত্র প্রযোজনা করছে ইনসাফ। এই প্রডাকশন হাউজটি আগে নিয়মিত ছবি বানাতো।

Tags: ইনসাফএশা মার্ডার: কর্মফলটগরতাসনিয়া ফারিণনীলচক্রমোশাররফ করিমলিড বিনোদনশরীফুল রাজ
Previous Post

জাপানে এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট

Next Post

মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন: নাহিদ ইসলাম

Next Post
নাহিদ ইসলাম মানবিক করিডোর নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন: নাহিদ ইসলাম

রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT