চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ব্যাটার হিসেবে দেখতে চান সঞ্জয় মাঞ্জেকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 01, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ব্যাট হাতে প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের তারকা খেলোয়াড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির টি-টুয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবছর আইপিএলে সাকিবকে ব্যাটার হিসেবে দেখতে চান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার।

টুইট করে তিনি লেখেন, ‘সাকিব আল হাসানকে চার নম্বরে খেলতে দিন। সব জায়গাতেই তার ভালো ইনিংস আছে। তাকে বলুন যে তিনি একজন ব্যাটার হিসেবে খেলছেন। আর সাকিবের বোলিংটা কেকেআরের জন্য বোনাস হবে। কারণ কলকাতা নাইট রাইডার্সের যথেষ্ট স্পিনার রয়েছে।’

সব মিলিয়ে আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। ১২৪.৪৯ স্ট্রাইক রেটে ১৯.৮৩ গড়ে তার মোট রান ৭৯৩। এমন বাস্তবতায় ব্যাটার হিসেবে মি.অলরাউন্ডারের পক্ষে বাজি ধরতে চান মাঞ্জেকার।

কেকেআরের হয়ে ২০১১ সালে আইপিএলে সাকিবের ক্যারিয়ার শুরু হয়। টানা ছয় মৌসুম কেকেআরের হয়ে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ না পেলেও মিডল অর্ডারে প্রায়ই খেলতেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। তবে বেশিরভাগ সময়ই সুযোগ কাজে লাগাতে পারেননি এ অলরাউন্ডার।

২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেন দুই মৌসুম। দলটির হয়ে বেশিরভাগ সময়ই মিডল অর্ডারে ব্যাট করেছেন ৩৬ বর্ষী সাকিব। ১৪ ম্যাচের মধ্যে ৯টিতেই ব্যাট করেছেন পাঁচ নম্বরে। কিন্তু সেখানেও সাকিবের ব্যাট খুব বেশি আলো ছড়াতে পারেনি।

শুক্রবার থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের আইপিএল। শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলার জন্য সাকিব আসরের শুরু থেকেই থাকছেন না।

Tags: আইপিএল-২০২৩কেকেআরলিড স্পোর্টসসঞ্জয়সাকিব
Previous Post

বর্ণবাদ ইস্যুতে মতবিরোধ, ক্রিকেট স্কটল্যান্ড চেয়ারম্যানের পদত্যাগ

Next Post

সামুদ্রিক বর্জ্যে সয়লাব কক্সবাজার সৈকত

Next Post
কক্সবাজার সৈকতে সামুদ্রিক বর্জ্য ও প্লাস্টিকের আবর্জনা ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামুদ্রিক বর্জ্যে সয়লাব কক্সবাজার সৈকত

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ইজিবাইক ও আশেপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT