চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ও আমাকে বলত, শুধুই তোমার জন্য গান করব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 22, অক্টোবর 2024
in বিনোদন
A A
দুটি পুরুষ শিল্পী সঙ্গীত পরিবেশনা করছেন, পেছনে সঙ্গীতের নোটের ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত হয়েছেন এক সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর। গেল শনিবার রামপুরার ভাড়া বাসা থেকে এই শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের দিন চারেক আগে মৃত্যু হলেও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলেই পুলিশ জানিয়েছে।

এদিকে শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন সংগীত অঙ্গন থেকে শুরু করে সিনেমার মানুষেরাও। বিশেষ করে এক সময়ের দর্শকপ্রিয় চিত্রতারকা ওমর সানী মনি কিশোরের মৃত্যুতে শোকাহত।

এ শিল্পীর জনপ্রিয় ‌‌‘কী ছিলে আমার’ গানটি ব্যবহার হয়েছিল চিত্রনায়ক ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। পর্দায় তিনিই ঠোঁট মিলিয়েছিলেন। মনি কিশোরের মৃত্যুতে সেই গানটিই বার বার ফিরে আসছে!

মনি কিশোরের সেই কালজয়ী গান নিজের ঠোঁটে নেয়া ওমর সানী অন্যদের চেয়ে ঢের বেশী স্মৃতিকাতর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কী ছিলে আমার, স্মৃতিতে মনি কিশোর’ শিরোনামে বলেন, ‘‘মনি কিশোর আমার বন্ধু ছিল। তার কয়েকটা গান আমার সঙ্গে মিশে একাকার হয়েছিল। সবসময় ফোন দিত। সবসময় রাগ করে বলতাম, ‘এত রাগ-অভিমান ভালো না, গান কর।’ ও আমাকে বলত, ‘শুধুই তোমার জন্য গান করব’। বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে। কী ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনও আমি।’’

‘কী ছিলে আমার’ ছাড়াও ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ প্রভৃতি গান দিয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন মনি কিশোর।

Tags: ওমর সানীগানমনি কিশোরলিড বিনোদনসংগীতসিনেমা
Previous Post

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, ১ নম্বর সতর্ক সংকেত

Next Post

সালমানকে ছাড়াই শেষ ‘সিংঘম অ্যাগেইন’র শুটিং

Next Post
সালমান খান ও তার সহকর্মীরা শুটিং সেটে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানকে ছাড়াই শেষ ‘সিংঘম অ্যাগেইন’র শুটিং

শেখ হাসিনা ত্রিপুরায় সমাবেশের জন্য প্রস্তুত বলে আশা প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ কি আসলেই ত্রিপুরায় সমাবেশ করবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT