চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি সান্দ্রো মাজোলা চলে গেলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মারা গেছেন ইতালি এবং ইন্টার মিলানের কিংবদন্তি সাবেক খেলোয়াড় সান্দ্রো মাজোলা। তার মৃত্যুতে ফুটবল বিশ্ব নেমে এসেছে শোকের ছায়া। ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার ছিল সান সিরো স্টেডিয়াম উদ্বোধনের শতবর্ষপূর্তি। সেখানে অনুষ্ঠিত হয় মিলান ডার্বির এক প্রীতি ম্যাচ। যেখানে ইন্টার ৬-৩ ব্যবধানে হারায় এসি মিলানকে। এই স্টেডিয়ামটিই ছিল তার আজীবনের ঠিকানা।

১৯৫৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত টানা দুই দশক তিনি এখানে খেলেছেন। পুরো ক্যারিয়ারে কেবল ইন্টার মিলানের জার্সিই গায়ে জড়িয়েছেন এবং দলটির হয়ে ৫৬৬টি ম্যাচে ১৬২টি গোল করেছেন।

ক্লাব ফুটবলের বাইরেও তিনি ইতালি জাতীয় দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। ৭০টি ম্যাচে ২২টি গোল করার পাশাপাশি তিনি ১৯৬৮ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেন আজ্জুরিদের হয়ে। ১৯৭০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও পৌঁছান ইতালিকে নিয়ে। সে বিশ্বকাপে ফাইনালে ইতালি ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরেছিল।

ইন্টারের হয়ে তিনি ৪টি সিরি আ শিরোপা, ২টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ২টি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন। মাত্র ৬ বছর বয়সে পিতৃহারা হওয়ার পর থেকেই ইন্টার তাকে নিজেদের করে নিয়েছিল। তার বাবা ভ্যালেন্টিনো মাজোলা ছিলেন গ্রান্দে তোরিনো ক্লাবের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। ১৯৪৯ সালের ৪ মে সুপারগা বিমান দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে তিনি প্রাণ হারান।

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর সান্দ্রো মাজোলা ইন্টার মিলানে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। পরবর্তীতে তোরিনো ক্লাবেও তিনি একই দায়িত্ব পালন করেন। ব্রাজিলিয়ান তারকা রোনালদোকে মিলানে নিয়ে আসেন তিনি।

পরবর্তী সময়ে মাজোলা রাই স্পোর্ট এবং তেলে মন্তেকার্লোর মতো গণমাধ্যমে বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইন্টার মিলান, সিরি আ এবং ইতালির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

Tags: ইতালিইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগ
Previous Post

বাংলাদেশের বিপক্ষে সাউথের ম্যাচে নর্থ কোরিয়ার জাতীয় সংগীত বাজিয়ে ক্ষমা চাইতে হল

Next Post

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

Next Post

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT