চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ নির্মাতার আন্তর্জাতিক সাফল্যে পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 18, জুন 2025
in বিনোদন
A A
তরুণ নির্মাতা ও কর্মকর্তাদের ফুলের তোড়া উপহার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি তরুণ নির্মাতা মেহেদী হাসানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুর নগরীতে’ (Sand City) চেক প্রজাতন্ত্রের ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসবে বিশ্বপ্রিমিয়ারের আগেই বিশ্ববাজারে বিক্রয় সত্ত্ব কিনে নিয়েছে ব্যাংককভিত্তিক সংস্থা ডাইভারশন!

এগুলো পুরনো খবর। নতুন খবর হলো, ‘বালুর নগরীতে’র সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বুধবার (১৮ জুন) উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্ত্রণালয়ে চলচ্চিত্রটির প্রধান অভিনেতা মোস্তফা মনোয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্যক পৃথিবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এ অর্জনকে “দেশের জন্য এক গর্বের মুহূর্ত” বলে অভিহিত করেন।

তিনি জানান, কার্লোভি ভ্যারি উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্যের বিমানভ্রমণ ব্যয় সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে।

উপদেষ্টা বলেন, “যারা বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে, তাদের পেছনে আমরা থাকবো। শুধু সিনেমা নয়, সংগীত, থিয়েটার, আলোকচিত্র, স্থাপত্য—সব সৃজনশীল ক্ষেত্রেই এই সমর্থন চলবে।”

সংস্কৃতি মন্ত্রণালয়ের এই নীতিকে একটি ধারাবাহিক উদ্যোগ হিসেবে দেখানো হয়। এর আগে, কান চলচ্চিত্র উৎসবের প্রাক্কালে নির্মাতা আদনান আল রাজিব-সহ দুই বাংলাদেশিকে প্যারিস সফরের জন্য বিমান টিকিট দিয়ে সম্মান জানিয়েছিল মন্ত্রণালয়।

‘বালুর নগরীতে’ চলচ্চিত্রটি খনা টকিজ প্রযোজিত, রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ এর প্রযোজনায় নির্মিত এবং Cinema Cocoon এর সহযোগিতায় তৈরি।

Tags: ফারুকীলিড বিনোদনসিনেমাস্যান্ড সিটি
Previous Post

পর্দায় আসছে সুশান্তের বায়োপিক, কে থাকছেন তার চরিত্রে?

Next Post

বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পরিশোধ ব্যবস্থা সহজ হলো

Next Post
গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফটের লোগোসহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পরিশোধ ব্যবস্থা সহজ হলো

বৃদ্ধা ও মহিলা ফল সংগ্রহ করছে গাছে থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরে প্রশান্তির খোঁজে বাসস্থানের ছোট ছোট পরিসরেই সবুজের আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT