চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামুয়েলসের বিরুদ্ধে দ্বিতীয়বার দুর্নীতির অভিযোগ প্রমাণিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 16, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে পৌঁছানো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগগুলো ২০১৯ সালে আবুধাবি টি-১০ লিগের সাথে সম্পর্কিত, যেখানে তিনি কর্নাটক টাস্কার্সের দলে ছিলেন। আমিরাত ক্রিকেট বোর্ডের একটি স্বাধীন দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল বিচারে তাকে দোষী সাব্যস্ত করেছে।

৪২ বর্ষী উইন্ডিজ টপঅর্ডার ব্যাটার চারটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ২০১২ ও ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনালের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে। দুর্নীতি বিরোধী সেই চারটি ধারা হল- ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ এবং ২.৪.৭।

ধারাগুলো অনুসরণ করে বলা হয়েছে-
২.৪.২ ধারায় অনুযায়ী- অর্থ, আতিথেয়তা, কোনো রকমের উপহার বা অন্য সুবিধা গ্রহণের তথ্য নিয়োগকৃত দুর্নীতি বিরোধী কর্মকর্তার কাছে প্রকাশ না করে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। তার বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হয়েছে।

২.৪.৩ ধারার অভিযোগ- স্বীকৃত দুর্নীতি বিরোধী কর্মকর্তার কাছে আতিথেয়তা বা ৭৫০ বা তার বেশি ইউএস ডলার গ্রহণের তথ্য প্রকাশে ব্যর্থতা।

২.৪.৬ ধারায় অভিযোগ ছিল- স্বীকৃত দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে তদন্ত পরিচালনায় সহযোগিতা না করা।

এবং, ২.৪.৭ ধারার শেষ অভিযোগটি হল- তদন্তে স্বীকৃত কর্মকর্তাকে সহযোগিতায় ব্যর্থতা ও তথ্য গোপন করে স্বীকৃত কর্মকর্তার তদন্ত কার্যক্রম বিলম্বিত করা।

এজন্য উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ প্রদান করা হয়। স্যামুয়েলসও তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন, জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর ভিত্তিতে স্যামুয়েলস শাস্তি পেতে চলেছেন। দুর্নীতির দায়ে এটি তার দ্বিতীয় শাস্তি হতে চলেছে।

ডানহাতি মারকুটে সাবেক ব্যাটার ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তিনি ৭১টি টেস্ট, ২০৭টি ওয়ানডে এবং ৬৭টি টি-টুয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে ১১ হাজারের বেশি রান করেছেন। যাতে ১৭টি শতক রয়েছে।

২০০৮ সালে দুর্নীতির অভিযোগে স্যামুয়েলস দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। অভিযোগ ছিল তিনি টাকা বা সুবিধা গ্রহণ করে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

Tags: আইসিসিআবুধাবিইসিবিওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ-২০১০লিড স্পোর্টস
Previous Post

নির্বাচনের আগে আমার বোনকে বলে দিতে চাই, ভালো হয়ে যান: কাদের সিদ্দিকী

Next Post

বিটিআই আমদানিকারকের অনিয়ম পেলে ব্যবস্থা: মেয়র আতিক

Next Post
মেয়র আতিকের সাক্ষাৎকারে মনোযোগী দৃষ্টি, রাজনৈতিক আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিআই আমদানিকারকের অনিয়ম পেলে ব্যবস্থা: মেয়র আতিক

সৌদিতে রফিকুলের ছবি, তিনি একটি গাছের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে রফিকুলের স্বপ্ন থেমে গেল সড়ক দুর্ঘটনায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT