চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশ্রুতি পূর্ণ করে সম্মান রক্ষার উচ্ছ্বাস সামসুন্নাহারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের সামসুন্নাহার সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘড়ির কাটা তখন দুপুর ১২টা ছুঁইছুঁই। বাফুফের বাসে করে চ্যানেল আই প্রাঙ্গণে এলেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ফুটবলকন্যারা। সামসুন্নাহারদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর শুরু হয় তাদের নিয়ে আয়োজিত অভিনন্দন অনুষ্ঠান। সেখানে অধিনায়ক সামসুন্নাহার জুনিয়র স্মরণ করিয়ে দিলেন ‘প্রতিশ্রুতি’ অনুযায়ী সম্মান রক্ষার কথা।

লাল-সবুজের জয়ী দলটির অধিনায়ক সামসুন্নাহার আগেও বয়সভিত্তিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন। অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে খেললেও ট্রফি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন। অনূর্ধ্ব-২০ পর্যায়ে এসে ধরেছেন অধরা শিরোপা। পাঁচ গোল দিয়ে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়। আবেগটা যেন তাই একটু ভিন্নরকম এবার।

মাসপাঁচেক আগে নেপালের কাঠমান্ডুতে মেয়েদের জাতীয় দল সাফে হয়েছে চ্যাম্পিয়ন। সেই দলটিকেও সংবর্ধনা দিয়েছিল চ্যানেল আই। ধারাবাহিকতায় এবার অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের জন্যও চ্যানেল আইয়ের সংবর্ধনার আয়োজন। সেখানে মনের দুয়ার খুলে দিলেন সামসুন্নাহার।

‘আসলে যখন সিনিয়র সাফ চ্যাম্পিয়ন হই, সবাই বড় সংবর্ধনা দিয়েছিল। আমরা বিমানবন্দর থেকে আসার পর একটার পর একটা সংবর্ধনা পাচ্ছিলাম।’

‘চ্যানেল আইতেও এসেছিলাম। এখানে বলে গিয়েছিলাম যে, আমরা যেহেতু সিনিয়র সাফে ভালো কিছু করেছি, তাই আমরা যেন অনূর্ধ্ব-২০ সাফেও ভালো করতে পারি। সিনিয়রদের সম্মান বজায় রাখতে পারি, ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আমরা এটা করতে পেরেছি। আমি খুবই আনন্দিত, কারণ ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি।’

আসছে ২০-২৮ মার্চ বাংলাদেশের মাটিতেই বসছে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সাফে চ্যাম্পিয়ন হওয়ায় প্রস্তুতিটা পোক্ত হয়েছে, জানালেন টাইগ্রেস কাপ্তান।

‘প্রস্তুতি অনেক বড় ব্যাপার। দীর্ঘদিন একসাথে আছি। দুইটা টুর্নামেন্ট খেলেছি। এটা ছিল তিন নম্বর টুর্নামেন্ট। আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা একটা ভালো দিক। এখান থেকে আমরা অনেককিছু শিখতে পেরেছি। সামনে মার্চের ৮ তারিখ থেকে এএফসির যে খেলা আছে, আমাদের জন্য এটা অনেক সাপোর্ট করবে।’

‘চ্যাম্পিয়ন হওয়াটা আসলে অভ্যাস বলা যায়। আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছি। সাফের মধ্যে বয়সভিত্তিক পর্যায়ে সবসময় অনেক ভালো করেছি। পরবর্তী লক্ষ্য থাকবে যাতে এশিয়ার মধ্যে ভালো কিছু করতে পারি। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’

জাতীয় এবং অনূর্ধ্ব-২০ দলের শিরোপাজয়ী সদস্য সামসুন্নাহার আবারও চ্যানেল আইয়ের সংবর্ধনা পেয়ে আনন্দের কথাই জানালেন।

‘চ্যানেল আই আগেও আমরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সংবর্ধনা দিয়েছে। অবশ্যই এটা আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা সবসময় চাই চ্যানেল আই যেন আমাদের পাশে থাকে।’

Tags: চ্যানেল আইলিড স্পোর্টসসংবর্ধনাসামসুন্নাহার
Previous Post

বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায়: কাদের

Next Post

ভাষা সংগ্রামী ১৪: সর্বস্তরে একুশের চেতনা বাস্তবায়ন চাই

Next Post
চ্যানেল আই অনলাইন: ভাষা সংগ্রামী ১৪ এর চেতনা বাস্তবায়নের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী ১৪: সর্বস্তরে একুশের চেতনা বাস্তবায়ন চাই

স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা ও নেতাদের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচার প্রতিরোধ দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান সংশ্লিষ্ট নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT