চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিয়েছে স্যামসাং পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 04, মে 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
স্যামসাং পরিবারের উত্তরাধিকার কর নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের কর্ণধার লি পরিবার ৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ পরিশোধ করে অনন্য এক নজির স্থাপন করল। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটিই ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বড় কর পরিশোধের ঘটনা।

গতকাল রোববার (৩ মে) স্যামসাং কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির রেখে যাওয়া বিশাল সম্পত্তির উত্তরাধিকার কর বাবদ প্রায় ৮০০ কোটি ডলার (১২ ট্রিলিয়ন উওন) কর মিটিয়ে দিয়েছেন তারা। বর্তমান চেয়ারম্যান লি জে-ইয়ং এবং পরিবারের অন্যান্য সদস্যরা গত পাঁচ বছর ধরে মোট ছয়টি কিস্তিতে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ সম্পন্ন করেছেন।

২০২০ সালের অক্টোবরে লি কুন-হির মৃত্যুর পর প্রায় ২৬ ট্রিলিয়ন উওন মূল্যের বিশাল সম্পত্তির বিপরীতে এই কর নির্ধারিত হয়েছিল। এই করের পরিমাণ ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার সরকারের সংগৃহীত মোট উত্তরাধিকার করের প্রায় দেড় গুণ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পত্তির মধ্যে স্যামসাং-এর শেয়ার ছাড়াও ছিল প্রচুর রিয়েল এস্টেট এবং অমূল্য সব আর্ট কালেকশন।

কর পরিশোধের পর লি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নাগরিক হিসেবে কর প্রদান করা একটি স্বাভাবিক দায়িত্ব। দক্ষিণ কোরিয়ার ‘চেবল’ বা পারিবারিক মালিকানাধীন ব্যবসাগুলোর স্বচ্ছতার ক্ষেত্রে এটি একটি মাইলফলক।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত এক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চিপের বৈশ্বিক চাহিদা বাড়ায় স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারের দাম বহুগুণ বেড়েছে, যার কারণে লি পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ এখন ৪,৫০০ কোটি ডলার ছাড়িয়েছে।

Tags: উত্তরাধিকার করস্যামসাং
Previous Post

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২

Next Post

তামিলনাডু নির্বাচনে এগিয়ে বিজয়ের দল

Next Post
তামিলনাডু নির্বাচনে বিজয়ী দলের নেতা উল্লাসে উদ্দীপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিলনাডু নির্বাচনে এগিয়ে বিজয়ের দল

গুটি বসন্তের চিহ্নিত র‍্যাশের ছবি, গাইবান্ধায় শিক্ষকের মৃত্যুর খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় গুটি বসন্তে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT