চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস ২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুণ সাড়া, জানাল স্যামসাং বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 09, এপ্রিল 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৬ আলট্রা’ ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। কোম্পানিটি জানিয়েছে, এ মডেলের প্রি-অর্ডারের সব ব্যাচ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যা গত বছরের গ্যালাক্সি এস ২৫ আলট্রা-এর তুলনায় প্রায় তিনগুণ বেশি।

বৃহস্পতিবার ৯ এপ্রিল প্রি-অর্ডার করা সব ডিভাইস আগামী ২০ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে সিরিজটির উন্মোচনের পর থেকেই দেশের গ্রাহকদের আগ্রহ বাড়তে থাকে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরু হলে ক্রেতাদের জন্য মেমোরি আপগ্রেড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার দেওয়া হয়, যা ব্যাপক সাড়া ফেলে। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সব স্টক শেষ হয়ে যায়। যারা প্রি-অর্ডারের সুযোগ পাননি, তারা এখন দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলো থেকে সরাসরি ‘গ্যালাক্সি এস ২৬ আলট্রা’কিনতে পারবেন।

গ্যালাক্সি এস ২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল—এস ২৬, এস ২৬ প্লাস ও এস ২৬ আলট্রা। উন্নত পারফরম্যান্স, আধুনিক নকশা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজ ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। এর মধ্যে শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত ডিজাইনের কারণে এস২৬ আলট্রা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। বর্তমানে দেশের বাজারে এস ২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট, কালো ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। আর ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট ও কালো রঙে মিলছে।

এছাড়া একই সিরিজের গ্যালাক্সি এস ২৬ প্লাস (১২/২৫৬ জিবি) কালো রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। আর গ্যালাক্সি এস ২৬ (১২/২৫৬ জিবি) আকাশি ও কোবাল্ট ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়। গ্রাহকদের কেনাকাটা সহজ করতে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধাও দিচ্ছে স্যামসাং।

Tags: প্রি-অর্ডারস্যামসাং বাংলাদেশ
Previous Post

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

Next Post

যে অভিযোগ নিয়ে হাইকোর্টে কার্তিক

Next Post

যে অভিযোগ নিয়ে হাইকোর্টে কার্তিক

পুলিশে বড় রদবদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT