চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ। ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক মোবাইল হেলথকেয়ার প্রোগ্রাম চালু করছে স্কয়ার গ্রুপ। এই উপলক্ষে ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এর উদ্বোধন করবেন তার সন্তান স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপ চৌধুরী এবং পরিচালক অঞ্জন চৌধুরী।

দেশের ৫৬ হাজার স্কয়ার মাইলজুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে। মোবাইল হেলথকেয়ার প্রোগ্রামের সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ।

গতকাল বুধবার রাজধানীর গুলশান-১  এ অবস্থিত স্যামসন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের দোরগোড়ার কাছাকাছি মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

স্যামসন এইচ চৌধুরী মুম্বাইতে লেখাপড়া করেন। তিনি ভারতের কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা শেষ করার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। এরপর তিনি পাবনার আতাইকুলা গ্রামে বসবাস শুরু করেন। সেখানে তার বাবা একজন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

১৯৫২ সালে আতাইকুলা গ্রামে স্যামসন এইচ চৌধুরী একটি ছোট ফার্মেসি দেন। এরপর ১৯৫৮ সালে চৌধুরী তার তিন বন্ধুর সঙ্গে অংশীদারত্বে স্কয়ার ওষুধ কোম্পানির প্রতিষ্ঠা করেন।

স্যামসন এইচ চৌধুরী ২২ বছর বয়সে অনিতা বিশ্বাসকে বিয়ে করেন।

Tags: জন্মশতবার্ষিকীস্যামসন এইচ. চৌধুরী
Previous Post

সুয়ারেজের ফেরার দিনে চেনারূপেই মেসি, গোল করলেন-করালেন

Next Post

বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানিতে ভারতের নতুন শর্ত

Next Post
বিভিন্ন ধরনের চালের ছবি, বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানির শর্তে আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানিতে ভারতের নতুন শর্ত

ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রউফ-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতের, সূর্যকুমারের বিরুদ্ধে পাকিস্তানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT