চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ালের সামির-মেহরিন কি বাস্তবেও প্রেমে জড়িয়েছেন?

কেয়া পায়েলের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন খায়রুল বাসার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in বিনোদন
A A

সব শ্রেণির দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। গল্প, নির্মাণ আর অভিনয়ের পাশাপাশি বেশি আলোচনায় এসেছে নাটকের দুই চরিত্র সামির ও মেহরিন, যেখানে অভিনয় করছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল।

নাটকের গল্পে দেখা যাচ্ছে, বড় ভাই ফাহাদের প্রেমিকা মেহরিনকে পরিস্থিতির শিকার হয়ে কোনো কিছু না বুঝেই বিয়ে করে ফেলেন ছোটভাই সামির। এরপর থেকে বাড়ির ছোটছেলে বেকার সামির বাড়িতে মায়ের কাছে সবসময়ই বকাঝকা খেতে থাকে, সেইসঙ্গে তার বউ মেহরিনকে মোটে সহ্যই করতে পারে না মা আঞ্জুমান বেগম।

পারিবারিক আবেগ ও টানাপড়েনের ভিড়ে নানা নাটকীয়তায় সামির-মেহরিনের পর্দার রসায়ন দর্শকদের মনে ইতোমধ্যেই দাগ কেটেছে।

সামির-মেহরিনের অনস্ক্রিন রোমান্স এতটাই প্রাণবন্ত যে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে দুজনের প্রেমের গুঞ্জন। ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন ফ্যানপেজে দর্শকরা তাদের জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ কেউ আবার বাস্তব জীবনেও এই সম্পর্কের সত্যতা খুঁজছেন।

সংশ্লিষ্টদের মতে, এটি মূলত নাটকের সাফল্য এবং চরিত্রে তাদের বিশ্বাসযোগ্য অভিনয়ের ফল। দর্শক যখন চরিত্রের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীকে মিলিয়ে ফেলেন, তখনই এমন গুঞ্জনের জন্ম হয়।

এই প্রেমের গুঞ্জনে মুখ খুলেছেন সামির ওরফে খায়রুল বাসার। তিনি বলেন, এই কাজটির পর থেকে আমাদের দুজনকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। দর্শকদের বলতে দেখছি, আমাদের দুজনকে খুব মানায়, আমাদের বিয়ে হয়ে যাক। এও দেখলাম, আমাদের সম্পর্ক এতো ভাল যে দর্শক মনে করছেন, বাইরেও আমরা প্রেম করে বেড়াই। দর্শকদের এসব মতামতকে আমরা পজিটিভভাবে দেখছি। এগুলো আমাকে কখনও বিব্রত করে না। বরং মজা পাই।

খায়রুল বাসার আরও বলেন, শুটিং ছাড়া আমাদের কখনও দেখা হয় না। শুটিংয়ে আমরা ছবি তুলে ওগুলো পোস্ট করি। দর্শকদের আমাদের জুটি নিয়ে এতো আগ্রহ, এটা অনেক ভালো লাগার বিষয়। জুটি হিসেবে দর্শকদের এই আগ্রহ তৈরির জন্য আমি মনে করি দুজন আর্টিস্টের বোঝাপড়া মজবুত থাকতে হয়। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়। শুধু আমরা নই, আমাদের শুটিং সেটে যারা থাকেন প্রত্যেকেই গুড মুডে থাকেন।

‘এটা আমাদেরই গল্প’ সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

Tags: এটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসিনেমা
Previous Post

যুক্তরাষ্ট্র থেকে কোন সাহায্য পাবে না ডব্লিউএইচও

Next Post

সবাই বিসিবিকে সমর্থন করলে আইসিসি বুঝবে এটি ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয়: নাজাম শেঠি

Next Post

সবাই বিসিবিকে সমর্থন করলে আইসিসি বুঝবে এটি ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয়: নাজাম শেঠি

পাকিস্তানের ম্যাপ। ছবি: সংগৃহীত

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT