চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’

ক্যানসারের সঙ্গে লড়াই, মাথা ন্যাড়া করে সাহসী বার্তা সামিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছিল, ফিরেছিলেন স্বাভাবিক জীবনেও। তবে সেই স্বস্তির মধ্যেই চার মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে।

এবার তার শরীরে শনাক্ত হয় ওভারিয়ান ক্যানসার। দ্রুত অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। চিকিৎসকদের কাছ থেকে আগেই জেনেছিলেন, কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টি নিয়ে মন খারাপ না করে কিছুদিন আগে নিজেই চুল ছোট করে নিয়েছিলেন সামিয়া।

এবার পুরোপুরি মাথা ন্যাড়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের ছবি প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে দিয়েছেন আত্মবিশ্বাসী এক বার্তা।

সামিয়া লিখেছেন, কখনো ভাবেননি জীবনে আবার এমন সময় আসবে, যখন তার মাথা পুরোপুরি বল্ড হয়ে যাবে। ছোটবেলায় এমনটা হয়ে থাকলেও তখন বিষয়টি নিয়ে ভাবার বয়স ছিল না। তবে বড় হয়ে কোনো বিশেষ কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয় বলে উল্লেখ করেন তিনি।

সামিয়া বলেন, জীবনে কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নিতে হয়। কিছু পরিবর্তন সহজ নয়, তবে সেগুলোকে আপন করে নিতে হয়। নিজের নতুন রূপটিকেও তিনি সেভাবেই গ্রহণ করছেন।

তার ভাষায়, চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারাই আসল সৌন্দর্য। তার এই নতুন লুকও জীবনের একটি গল্প কঠিন সময়ের পাশাপাশি সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার গল্প।

শেষে সামিয়া লিখেছেন, ‘এই আমি বল্ড, এবং নিজের এই রূপ নিয়ে কোনো সংকোচ নেই। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রতিটি রূপের জন্য। ইনশাআল্লাহ, এটাও একদিন কেটে যাবে।’

Tags: ক্যানসারসামিয়াসামিয়া আফরিন
Previous Post

৮ বছর পর ফিরছে বোলার হান্ট, ট্রায়াল শুরু সিলেটে

Next Post

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে দুই সিলভার জিতল স্টারকম বাংলাদেশ

Next Post
ছবি: স্টারকম।

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে দুই সিলভার জিতল স্টারকম বাংলাদেশ

‘গল্পগুলো না বলেই চলে গেলেন?’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT