চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিড়ের মধ্যে চরম হেনস্থার শিকার সামান্থা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 22, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
সামান্য ভিড়ের মধ্যে চরম হেনস্থার শিকার, জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ছবির প্রচারে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী নিধি আগারওয়াল। এবার তেমনই পরিস্থিতির মুখোমুখি হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একটি অনুষ্ঠানে গিয়ে উন্মত্ত জনতার ভিড়ে রীতিমত চিঁড়েচ্যাপ্টা দক্ষিণী অভিনেত্রী। হায়দরবাদের এই বিশৃঙ্খলার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। সমালোচনায় সরব নেটিজেনরা। অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গেছে, রবিবার (২১ ডিসেম্বর) হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে অংশ নেওয়ার কথা ছিল সামান্থার। তার পরনে ছিল কালো এবং রূপালি জরির মিশেলের শাড়ি। সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছেও যান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা যেন জনসমুদ্র। একঝাঁক উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে।

ভিড়ের চাপে চিড়েচ্যাপ্টা দশা অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর মরিয়া চেষ্টা করছেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে নিরাপত্তারক্ষীরা কার্যত ব্যর্থ হন। আবার এদিকে, নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রী। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যদিও সামান্থা মেজাজ হারাননি। ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়ার পরেও ঠোঁটের কোণে হালকা হাসির ঝিলিক দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ পর অভিনেত্রী নিজের গাড়িতে পৌঁছতে সক্ষম হন।

এদিকে দিনকয়েক আগে ‘দ্য রাজা সাব’ ছবি গান লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হন শিল্পী নিধি আগারওয়াল। অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকশো মানুষ তাকে ঘিরে ধরে। অভিযোগ বেশ কয়েকজন অশালীন স্পর্শও করে তাকে। যাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পোশাক সামলে কোনক্রমে ঘটনাস্থল ছাড়েন। এই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্থার হেনস্তায় বিব্রত অনুরাগীরা।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। হায়দরাবাদের ওই অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হল না, সে প্রশ্ন তোলেন কেউ কেউ। তারকাদের নিরাপত্তা বলে কি তবে কিছুই নেই, নেটিজেনদের একাংশ এই প্রশ্ন তুলেও গলা ফাটাচ্ছেন। আবার কেউ কেউ আয়োজকদের ক্লিনচিট দিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, অনুরাগীদের আরও একটু নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। নইলে কোন আয়োজক সংস্থাই সামাল দিতে পারবে না।- এনডিটিভি

Tags: অভিনেত্রীনিধি আগারওয়ালসামান্থা রুথ প্রভু
Previous Post

মস্কোয় গাড়ি গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

Next Post

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার ঘটনায় কানাডায় প্রতিবাদ সমাবেশ

Next Post
কানাডায় গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার প্রতিবাদে সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার ঘটনায় কানাডায় প্রতিবাদ সমাবেশ

খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT