চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরদের পুনে ডেয়ারডেভিলের আরেক খেলোয়াড় নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 অপরাহ্ন 15, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় মাঠে বল ছুঁইয়ে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কান ঘরোয়ার সাবেক খেলোয়াড় সালিয়া সামানকে সব ধরণের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে। আইসিসি দুর্নীতি বিরোধী একটি আদালত তাকে এ শাস্তি দেয়।

পূর্ণাঙ্গ শুনানি ও লিখিত এবং মৌখিক যুক্তিতর্ক উপস্থাপনের পর ট্রাইব্যুনাল সামানকে দোষী সাব্যস্ত করেছে। আইসিসি ইসিবির দুর্নীতি বিরোধী নীতিমালার তিনটি ধারাতে শাস্তি দিয়েছে সামানকে। ধারা তিনটি হল-

২০২১ সালের আবুধাবি টি-১০ লিগের ম্যাচ বা ম্যাচের অংশ ফিক্সিং, সাজানো বা বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টায় অংশ নেওয়ায় ২.১.১ ধারা ভঙ্গ হয়েছে। আরেকজন অংশগ্রহণকারীকে দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডে জড়ানোর বিনিময়ে পুরস্কারের প্রস্তাব দেওয়ায় ধারা ২.১.৩ এবং সরাসরি বা পরোক্ষভাবে কোনও অংশগ্রহণকারীকে ধারা ২.১ ভঙ্গ করতে প্রলুব্ধ, প্ররোচিত, নির্দেশ, উৎসাহিত বা সহায়তা করায় ধারা ২.১.৪ ভঙ্গ হয়েছে।

সামানের বিরুদ্ধে ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিযোগ ওঠে। ওই সময় তিনিসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এই অভিযুক্তদের মধ্যে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনও। ২০২৪ সালের জানুয়ারিতে এ ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নাসিরের শাস্তির মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিলে।

সামানের এ শাস্তি কার্যকর হবে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়ার সময় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে।

Tags: আইসিসিইসিবিনাসিরপুনেবাংলাদশেলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশঙ্কা

Next Post

বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, ‘ভুল ব্যাখ্যায়’ যা বললেন আরশ খান

Next Post
আরশ খান বঙ্গবন্ধুকে নিয়ে পোস্টের স্ক্রিনশটের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, 'ভুল ব্যাখ্যায়' যা বললেন আরশ খান

জবি প্রেসক্লাবের নির্বাচন নিয়ে আলোচনা ও সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জকসু নির্বাচন হবে জবি প্রেসক্লাবের মত স্বচ্ছ: উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT