চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিলের ‘স্যাম বাহাদুর’ দেখে রিয়েল স্যাম কন্যার চোখে জল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 02, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
রিলের ‘স্যাম বাহাদুর’ দেখে রিয়েল স্যাম কন্যার চোখে জল. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি ‘অ্যানিমেল’ মুক্তির দিনেই ভারতে মুক্তি পায় আরেকটি সিনেমা। মেঘনা গুলজার পরিচালিত সিনেমার নাম ‘স্যাম বাহাদুর’। যে সিনেমায় ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল!

‘অ্যানিমেল’ এর মতো বক্স অফিসে তুমুল সাফল্য দেখাতে না পারলেও সিনেমাটি কুড়াচ্ছে সিনেবোদ্ধাদের প্রশংসা!

স্যামের চরিত্রে ভিকিকে ‘পারফেক্ট চয়েস’ বলেও মত দিচ্ছেন বহু দর্শক। মুক্তির প্রথম দিনে ছবির প্রশংসায় পঞ্চমুখ সবাই। কেউ কেউ আবার মনে করছেন, এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেতে পারেন ভিকি কৌশল। তবে এই ছবি দেখে যে মুগ্ধতা প্রকাশ করলেন রিয়েল স্যামের কন্যা মাজা দারুওয়ালা, তা নিশ্চয় ‘স্যাম বাহাদুর’ এর পুরো টিমের জন্য অন্যরকম অনুভূতি হয়ে থাকবে!

‘স্যাম বাহাদুর’ ছবিটি দেখেছেন স্যাম মানেকশ-র মেয়ে মাজা। ছবি দেখে তিনি জানালেন, এই ছবি তার চোখে জল এনে দিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে মায়া বলেন, ‘যেমনই হোক না কেন দেশকে গর্বিত করার জন্য ওরা ছবিটি তৈরি করেছেন। আমি এরই মধ্যে দুবার ছবিটা দেখে ফেলেছি, আর দু’বারই আমি আমার চোখের জল আটকাতে পারিনি।’

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন ভারতীয় সরকারের ছিলো বিশেষ অবদান। এরমধ্যে যুদ্ধের শেষ দিকে বাংলাদেশে মুক্তিবাহিনীকে সহায়তা করে ভারতীয় মিত্রবাহিনী। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথবাহিনী গঠিত হয় যারা মুক্তিযুদ্ধে পরাজয় বরণকারী পাকিস্তানি হানাদারদের শেষ ধাক্কাটা দেয়। ফলে পাকিস্তানি বাহিনীর পরাজয় তরান্বিত হয়। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন ফিল্ম মার্শাল জামশেদজি মানেকশ।

এরআগে ১৯৪৭ সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৪৮ সালে হায়দরাবাদ সংকটের সময়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্যাম মানেকশ। ভারতীয় সেনাবাহিনীতে স্যামের কর্মজীবনের চার দশকে পাঁচটি যুদ্ধে বিস্তৃত। স্যাম মানেকশ-ই প্রথম ভারতীয় সেনা অফিসার যিনি ফিল্ড মার্শাল পদে উন্নীত হন।

৬৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘স্যাম বাহাদুর’ মুক্তির প্রথম দিনে বক্স অফিসে আয় করেছে ৬.২৫ কোটি রুপি।

Tags: 'স্যাম বাহাদুর'অ্যানিমেলবাংলাদেশভারতভিকি কৌশলরণবীর কাপুরলিড বিনোদনসরকারসিনেমা
Previous Post

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদল

Next Post

আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর বড় ছেলে মারা গেছেন

Next Post
দুই ব্যক্তি, একজন পাখি পুতুল ধরে আছেন, বাইরে ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর বড় ছেলে মারা গেছেন

নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে, ডিসি-এসপিরা হতে পারেন বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT