চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ: মৃত্যুর ৩০ বছর পরও যার জনপ্রিয়তা কমেনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা রয়েছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি। বরং প্রজন্ম পেরিয়ে আরও ছড়িয়ে পড়েছে। চিত্রনায়ক সালমান শাহ তাদেরই একজন। রবিবার (৬ সেপ্টেম্বর) তার ৩০তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে তার জায়গা এখনও অমলিন।

সালমান শাহ’র প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরাকে বিয়ে করেন।

টেলিভিশন নাটক ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটি মুক্তির পর যেন রাতারাতি বদলে যায় তার জীবন।

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি সংলাপ বলার সহজাত ধরন, পর্দায় স্বচ্ছন্দ উপস্থিতি ও সমকালীন ফ্যাশন তাকে অন্য নায়কদের থেকে আলাদা করে দেয়। নব্বইয়ের দশকের তরুণদের কাছে তিনি হয়ে ওঠেন ফ্যাশন ও স্টাইলের প্রতীক।

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার সাফল্যের পর সালমান শাহকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক মুক্তি পায় ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।

সালমান শাহর ২৭টি চলচ্চিত্রের ১৩টিতেই নায়িকা ছিলেন শাবনূর। পর্দায় দুজনের রসায়ন দর্শকের কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছিল যে নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি হয়ে ওঠেন তারা।

সালমানের মৃত্যুর পরও একাধিকবার তার সঙ্গে কাজের স্মৃতি ও আক্ষেপের কথা জানিয়েছেন শাবনূর। তবে মৌসুমী, শাবনাজ, লিমা, শিল্পী ও সোনিয়াসহ সে সময়ের আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গেও অভিনয় করেছিলেন সালমান।

সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, বদলেছে দর্শকের সিনেমা দেখার মাধ্যমও। কিন্তু সালমান শাহর জনপ্রিয়তায় তেমন পরিবর্তন আসেনি। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার সিনেমা ও গান এখনো নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। পুরোনো দর্শকেরা যেমন তার স্মৃতিতে ফিরে যাচ্ছেন, তেমনি নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠছেন চিরসবুজ এক নায়ক।

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) বিশেষ আয়োজন করেছে। ‘সালমান শাহ স্মরণে’ শিরোনামে ৬ থেকে ৮ সেপ্টেম্বর তিন দিনব্যাপী তার অভিনীত তিনটি সিনেমা বিনামূল্যে প্রদর্শন করা হবে। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকেল ৪টায় সিনেমাগুলো প্রদর্শন করা হচ্ছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু মামলা করেন। পরে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করেন তিনি।

আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমানের বাবা রিভিশন মামলা করেন। ২০০৩ সালে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায়।

দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালে দেওয়া সেই প্রতিবেদনেও হত্যার অভিযোগ নাকচ করা হয়। ২০১৫ সালে ১১ জনের নাম উল্লেখ করে সালমানের মা নীলা চৌধুরী দাবি করেন, তারা তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন।

এরপর মামলাটি র‌্যাব তদন্ত করলেও ২০১৬ সালে আদালতের নির্দেশে তাদের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। প্রায় চার বছর তদন্ত শেষে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানে ৫৪ জনের সাক্ষ্য ও জব্দ করা আলামত পর্যালোচনা করে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। প্রতিবেদনে পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় সালমান আত্মহত্যা করেছিলেন বলে উল্লেখ করা হয়।

২০২১ সালে আদালত পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন। তবে সালমানের পরিবার এতে সন্তুষ্ট হয়নি এবং আবারও আদালতে রিভিশন আবেদন করে।

২০২৫ সালের অক্টোবরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সেই আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন। এরপর সালমানের বন্ধু ও অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পরে ডনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন। প্রায় তিন দশক ধরে একাধিক তদন্ত ও আদালতের আদেশের পরও সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্কের অবসান হয়নি।

Tags: লিড বিনোদনসালমান শাহ
Previous Post

মেজর লিগে দুই দশকের এক রেকর্ড ভাঙলেন সুলিভান

Next Post

স্থানীয় সরকার নির্বাচনের সময় ও নিষিদ্ধ দলের অংশগ্রহণ নিয়ে যা বলল ইসি

Next Post
ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচনের সময় ও নিষিদ্ধ দলের অংশগ্রহণ নিয়ে যা বলল ইসি

সালমান শাহর মৃত্যুদিনে শাবনূরের হৃদয়ছোঁয়া বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT