চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই বিজয়কে ভদ্র মানুষের মতো উদযাপন করুন’

আত্মত্যাগকারী এই প্রজন্মের কাছে আমরা সবাই ঋণী: সালমান মুক্তাদির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 06, আগস্ট 2024
in বিনোদন
A A
আধুনিক যুবক ব্যক্তিগত পোশাক পরা, ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গসংগঠন এবং পুলিশের হামলা ও গুলিতে মৃত্যু হয়েছে কয়েক শতাধিক শিক্ষার্থীর। এমনকি সাধারণ মানুষ ও শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে।

গত জুলাইয়ের মাঝামাঝি থেকে শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চলতে থাকে। এ অবস্থায় আগস্টে এসে শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি তুলেন। আর তাদের এই দাবিতে সব শ্রেণি-পেশার মানুষ একাত্মতা পোষণ করেন।

একপর্যায়ে শিক্ষার্থী ও জনতার তোপের মুখে সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার এই পদত্যাগে উল্লাসে মেতে উঠেছেন দেশের সব মানুষ। এ তালিকায় যেমন শোবিজ তারকারা রয়েছেন, একইসঙ্গে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও ইউটিউবাররাও। এদেরই একজন সালমান মুক্তাদির।

এ অভিনেতা কোটা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন। এমনকি রাজপথে নেমে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনেও অংশ নিয়েছেন সালমান মুক্তাদির। আর জনতার রোষানলে শেখ হাসিনা দেশ ছাড়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সোমবার দুপুর ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে সালমান মুক্তাদির লিখেছেন, ‘মহান আল্লাহ এই জেন-জেড (GEN-z) প্রজন্ম দ্বারা আমাদের সবাইকে পৃথিবীর ভয়ংকর ও অমানবিক স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছেন। তারা (জেন-জেড) আমাদের জন্য যারা করেছে, তা বিশ্ব ও অন্যান্য দেশ করতে পারেনি।’

তিনি লিখেছেন, ‘নিঃস্বার্থভাবে আত্মত্যাগকারী এই প্রজন্মের কাছে আমরা সবাই ঋণী। আল্লাহ তাদের ওপর অপার রহমত ও আশীর্বাদ বর্ষণ করুক। আর আমি এই জেন-জেডকে সালাম জানাই। আপনারা আমাদের নায়ক।’

এছাড়া একইদিন অন্য একটি পোস্টে সালমান মুক্তাদির লিখেছেন, ‘অহংকার পতনের মূল। অহংকারী হয়ো না। চোর পালালে আপনি চুরি করার স্বাধীনতা রাখেন না। স্বৈরাচার পালালে আপনি অসভ্য হয়ে যাবেন, এমন কোনো নিয়ম নেই। বাংলাদেশ গরিব, অশিক্ষিত শ্রেণিপেশার মানুষের দেশ এমনটা যেন কেউ বলতে না পারে। সৈনিকের মতো এই জয়কে ভদ্র মানুষের মতো উদযাপন করুন। আপনারা নিজেদের দোষে কেউ ধ্বংস হবেন না। বারবার বললাম।’

Tags: লিড বিনোদনসালমান মুক্তাদির
Previous Post

শেখ হাসিনার পতনের পর ভারতের বড় কূটনৈতিক দ্বিধা

Next Post

‘ছোটখাটো নির্বুদ্ধিতায় যেন বিশাল অর্জনটা ম্লান না হয়’

Next Post
ঢাকায় একটি তরুণী বাংলাদেশের পতাকা নিয়ে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছোটখাটো নির্বুদ্ধিতায় যেন বিশাল অর্জনটা ম্লান না হয়’

খালেদা জিয়া হাসপাতালে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেলেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT