চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের মানবিক উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
বাংলাদেশি ভক্তদের মানবিক উদ্যোগের ছবি, সালমানের জন্মদিনে আনন্দ ও শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড সুপারস্টার সালমান খানের ৫৮তম জন্মদিন বুধবার (২৭ ডিসেম্বর)। ভারতের পাশাপাশি সালমানের জন্মদিন উদযাপন করছে বাংলাদেশে থাকা তার লাখো ভক্ত। এরমধ্যে ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’ ব্যতিক্রমী উদ্যোগে দিনটি পালন করলো।

প্রিয় অভিনেতার জন্মদিনে কেক কাটাকাটি কিংবা একটু হৈহুল্লোড় তো স্বাভাবিক ঘটনা। কিন্তু এসবের পাশাপাশি অভিনেতার জন্মদিন উদযাপনে এক মানবিক উদ্যোগ নিতে দেখা গেল ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’ এর সদস্যদের।

পথশিশুদের নিয়ে কেট কাটা এবং মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ছাড়াও সালমানের জন্মদিনে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গরীব, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সালমান ভক্তরা।

মঙ্গলবার রাত ১২টা বাজার পর রাজধানী ঢাকার মিরপুরে শীতে কাবু ছিন্নমূলদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে ক্লাবের সদস্যরা। বুধবার কেক কেটে ঘটা করে জন্মদিন উদযাপনের পর মিরপুরেরই একটি মাদরাসায় প্রায় শ’খানেক শিক্ষার্থীদের মধ্যে করা হয় খাবার বিতরণ।

সালমান খান এর জন্মদিনের জন্য তৈরি কেক, শুভেচ্ছা বার্তা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ একইভাবে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে পথশিশুদের নিয়ে কেক কেটে এবং খাবার বিতরণ করে দিনটি পালন করেছে সালমানের চট্টগ্রামের ভক্তরা। এর আগেও, সালমান খানের জন্মদিন এভাবে ঘটা করেই উদযাপন করেছে ফ্যানক্লাবটি।

আয়োজনে জড়িত শাহজালাল তানভীর বলেন, ‘ভাইজানের প্রতি ভালোবাসা থেকেই প্রতি বছর আমরা এ ধরনের আয়োজন করে থাকি। তিনি সারা বছর নানা ধরনের মানব সেবা করে থাকেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তারই অংশবিশেষ।’

জীবনের ৫৭টি বসন্ত উপভোগ করে বুধবার ৫৮ বছরে পা দিয়েছেন সালমান। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় আদরের সন্তান তিনি। জন্মের সময় তার নাম আবদুল রশিদ সেলিম সালমান খান রাখা হলেও পরবর্তীতে সালমান খান নামেই পরিচিতি পান তিনি।

সালমানের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের মানবিক উদ্যোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ সংস্কৃতির আবহে বেড়ে উঠা সালমান ছোটবেলা থেকেই অভিনয়জগৎকে পছন্দ করতেন। সে ভালোবাসা থেকেই মাত্র ২৩ বছর বয়সে ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে বলিউড জগতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেতা।

তবে নায়ক হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ম্যায়নে পিয়ার কিয়া’। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেন সালমান। এ ছবি দিয়েই শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। বক্স অফিস কাঁপানো সে ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার অভিনীত মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘টাইগার থ্রি’।

Tags: ফ্যান ক্লাবভাইজানলিড বিনোদনসালমানসালমান খান
Previous Post

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে: মেজর আখতার

Next Post

বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন নিয়ে শঙ্কা

Next Post
নির্বাচনী সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও দলের নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন নিয়ে শঙ্কা

নসরুল হামিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারি বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটবে: নসরুল হামিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT