চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-চট্টগ্রামে সালমান ফ্যানদের মিলনমেলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in বিনোদন
A A
চট্টগ্রাম ও ঢাকায় সালমান ফ্যানদের মিলনমেলা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। যশরাজ প্রোডাকশন প্রযোজিত এই ফিল্ম একই দিনে বাংলাদেশেও মুক্তির কথা ছিল। তবে ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় বাংলাদেশে এ সপ্তাহে মুক্তি পাচ্ছে না। ঠিক কবে মুক্তি পাবে তাও অনিশ্চিত। দেশে ‘টাইগার থ্রি’র মুক্তি আটকে গেলেও থেমে নেই সালমান ফ্যানরা।

স্পাই-ইউনিভার্সের এই ছবিটি নিয়ে তুমুল উন্মাদনা কাজ করছে তাদের মনে। তাই তো সিনেমা মুক্তির আগে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে হয়ে গেল ‘সালমান খান ফ্যানস অব বাংলাদেশ’ এর মিলনমেলা।

ঢাকা-চট্টগ্রামে সালমান ফ্যানদের মিলনমেলা, ভক্তরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্রবার রাজধানী ঢাকার সনি স্কয়ারের সামনে অর্ধশতাধিক সালমান ফ্যান মিলিত হন। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ে এক হয় আরও অন্তত ৫০ জন ভক্ত অনুরাগী। যেখানে তাদের মধ্যে কথা হয়, দেশে ‘টাইগার থ্রি’র ফার্স্ট ডে ফার্স্ট শো আয়োজন নিয়ে! ব্যানার, ফেস্টুন টানানো ছাড়াও একই ধরনের টি-শার্ট গায়ে কেক কাটা থেকে শুরু করে ‘টাইগার থ্রি’ মুক্তির দিনটি স্মরণীয় করে রাখতে আরও অনেক পদক্ষেপ নেন তারা।

যদিও পরবর্তীতে জানতে পারেন, পরিবেশকরা বাংলাদেশে রবিবার ‘টাইগার থ্রি’ মুক্তির অনুমতি পাননি। মুক্তি পিছিয়ে যাওয়ায় দেশের সালমান ভক্তরা সাময়িক হতাশ হলেও আশা হারাচ্ছেন না তারা। ভক্তরা বলছেন, সিনেমাটি যেদিনই আসুক বড় উদযাপনে দিনটি মাতিয়ে রাখবেন তারা।

Tags: টাইগার থ্রিঢাকাফ্যান ক্লাবসালমান খানসিনেমা
Previous Post

পাকিস্তানের বিদায়, সেমিতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড  

Next Post

শ্যামা পূজা রোববার

Next Post
শ্যামা পূজা উপলক্ষে পুজোতে দেবীর প্রতিমা সাজানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যামা পূজা রোববার

বাংলাদেশে জাতীয় ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ডে বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ নভেম্বর ‌`জাতীয় ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ডে' ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT