চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে থেমে গেল সালমানের ছবির শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 09, আগস্ট 2025
in বিনোদন
A A
Salman Khan in a casual pose with a scarf, outdoors, warm lighting. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় বলিউড অভিনেতা সালমান খান। গত শুক্রবার একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, যেখানে সালমান খানকে ঘিরে প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে সরাসরি হুমকি শোনা যায়।

সেই অডিওতে বলা হয়, সালমানের সঙ্গে কেউ কাজ করলে তার পরিণতির দায় নিতে হবে নিজেকেই। বিষ্ণোইদের দাবি, সতর্কবার্তা অমান্য করলে গুলি চালানো হবে বুকে, ব্যবহার করা হবে একে-৪৭।

এই হুমকির পরপরই খবর এলো, সালমানের পরবর্তী সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’র সেট নাকি ভেঙে ফেলা হয়েছে। পরিচালক অপূর্ব লাখিয়া বলেছেন, আপাতত মুম্বাইয়ের শুটিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।

কিন্তু জল্পনা উঠেছে, সালমানের সংশ্লিষ্টতায় আসা পরিচালক, কলাকুশলী ও স্বয়ং নায়কের নিরাপত্তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না! তবে জানা গেল, ভাইজানের নিরাপত্তার জন্য নয় বরং অন্য এক কারণেই মুম্বাইয়ের সেট ভাঙা হয়েছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্টের ২২ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ অবধি লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে। তাই এখন থেকে শুটিং শুরু করলে ত্রিশ দিনে ভাইজানের লুকে বদল আসতে পারে। তাই ‘কন্টিনিউটি মিসটেক’ হোক এমনটা চাইছেন না পরিচালক অপূর্ব লাখিয়া।

গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চীন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। সে সময় লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চীনা সেনার।

‘চীন বিরোধী’ যুদ্ধের এই ছবিতে সালমানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু নামে একটি চরিত্রে।

Tags: ‘ব্যাটল অফ গালওয়ান’বলিউড অভিনেতাসালমান খান
Previous Post

‘রোনালদো কখনও সমস্যা ছিলেন না’

Next Post

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

Next Post
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ লোগো, সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT