চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার হুমকির মাঝেই মুম্বাই ছাড়লেন সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 19, এপ্রিল 2024
in বিনোদন
A A
সালমান খান মুম্বাই ছাড়ার সময় নিরাপত্তার মধ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই ঘটেছে সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার ঘটনা। যে ঘটনার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। সেই ঘটনার পরপরই শুক্রবার (১৯ এপ্রিল) মুম্বাই বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে দেখা গেল সালমান খানকে।

জানা গেছে, দুবাইয়ের উদ্দেশ্যে এদিন মুম্বাই ছেড়েছেন সালমান। সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অভিনেতা তাঁর দেহরক্ষী শেরা এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিমানবন্দরের গেটের ভিতরে ঢুকছেন। এসময় অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট ও সানগ্লাস। বিমানবন্দরের বাইরে উপস্থিত পাপারাজ্জিদের দূর থেকে মাথা নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

বুধবার (১৭ এপ্রিল) মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিরা অভিনেতাকে মূলত ভয় দেখাতে চেয়েছিল, খুন করতে চায়নি। সঙ্গে জানানো হয়, পানভেলে সালমান খানের ফার্ম হাউসেও ‘রেইকি’ চালায় অভিযুক্তরা। দুই অভিযুক্তদের পরিবারেরও বয়ান রেকর্ড করা হয়েছে বিহারে।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন, হরিয়ানা ও অন্যান্য রাজ্য থেকে প্রায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সূত্রের খবর, গুলি চালানোর মামলায় সাক্ষী হিসেবে সালমানের বয়ান রেকর্ড করবে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

এর আগে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছিল, হামলা চালানোর আগে দুষ্কৃতীকারীরা অভিনেতার বাড়িতে নজরদারি চালিয়েছিল। গুলি চালানোর কিছুক্ষণ আগে হামলাকারীরা সালমানের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি মোটর সাইকেল পার্ক করেছিল। বাড়ির বাইরে লোকজনের অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পরে, বন্দুকধারীরা মোটরসাইকেলে সেখানে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে পালানোর আগে প্রায় ২ রাউন্ড গুলি চালায়। –টাইমস অব ইন্ডিয়া

 

Tags: সালমান খান
Previous Post

শাহজালালের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলীর মৃত্যু

Next Post

মাদ্রাসায় হাফেজের অনৈতিক কর্মকাণ্ড, বিয়ে দিলেন স্থানীয় জনতা

Next Post
একজন মুসলিম পুরুষ ও একজন মহিলার সমাবেশ, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসায় হাফেজের অনৈতিক কর্মকাণ্ড, বিয়ে দিলেন স্থানীয় জনতা

নাগেলসম্যানের জার্মানিতে থাকার ছবি, ফুটবল মাঠে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতেই থাকছেন নাগেলসম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT